Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

বাইকে করে এসে বসিরহাটে যুবককে কুপিয়ে খুন করল মহিলা

deshersamay

Share article:

দেশের সময় ,বসিরহাট: প্রকাশ্য দিবালোকে বাইকে করে এসে এক যুবককে কুপিয়ে খুন করল এক মহিলা।
আজ সকাল পৌনে এগারোটা নাগাদ বসিরহাটের মাটিয়া থানার খোলাপোতার চৌরাস্তার মোড়ে ওই ঘটনা ঘটে। ব্যস্ত রাস্তায় উপর আচমকা এমন ঘটনায় হতবাক হয়ে যান মানুষজন। তীব্র উত্তেজনা সৃষ্টি হয়।

এরপরেই স্থানীয় বাসিন্দারা রুখে দাঁড়িয়ে ওই মহিলা, এবং বাইইকে থাকা আরও দুই যুবককে ধরে গণধোলাই দিয়ে পুলিসের হাতে তুলে দেয়৷ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে৷
পুলিশ জানিয়েছে , মৃত যুবকের নাম আল আমিন (৩৪)। ধৃত মহিলার নাম মারুফা বিবি। মারুফার স্বামী এবং তার আরেক সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

বাসিন্দারা জানান, সকাল সাড়ে দশটা নাগাদ খোলাপাতা তিন রাস্তার মোড়ে মোটর সাইকেল নিয়ে আসে তিনজন। সেখানেই দাঁড়িয়েছিল আলআমিন। মোটর সাইকেলে আসা তিনজনের সঙ্গে বচসা শুরু হয় আলআমিনের। এই সময়ই ওই মহিলা ধারালো অস্ত্র দিয়ে যুবকের গলা কেটে দেয় বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার আকস্মিকতায় প্রথমে হকচকিয়ে গেলেও পরে বাসিন্দারা ছুটে গিয়ে ধরে ফেলে অভিযুক্তদের। শুরু হয় গণপ্রহার। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাদের।

ঘটনার পেছনে ব্যবসায়িক লেনদেন না পরকীয়া ? খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এসডিপিও অশেষ মৌর্য ঘটনাস্থলে আসেন । তিনি জানান, আল আমিন মারুফার পূর্ব পরিচিত বলেই তাদের অনুমান। দুজনের মধ্যে কোনও সম্পর্ক ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। ব্যবসায়িক লেনদেনের কারণে খুন কি না দেখা হচ্ছে তাও। জেরার মুখে খুনের কথা স্বীকার করেছে মারুফা। খুনে ব্যবহৃত অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.