Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পালাই পালাই করছে শীত!‌ কী বলছে আবহাওয়া দপ্তর?

deshersamay

Share article:

শীত এবার বিদায়ের পথে?‌ মকর সংক্রান্তিতে কলকাতার পারদ ছিল ১৩ ডিগ্রির ঘরে। তবে তাপমাত্রা সামান্য বাড়লেও শীত এখনই বিদায় নিচ্ছে না। হাওয়া অফিস জানিয়েছে, মাঘ মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ঠান্ডা বজায় থাকবে। তবে আপাতত জাঁকিয়ে শীতের পূর্বাভাস নেই। 

ডিসেম্বরের শেষ দিক থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল রাজ্যে। সেই ঠান্ডা এখন আর নেই। যদিও হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্যজুড়ে শীতের প্রভাব থাকবে। তবে চলতি সপ্তাহান্ত থেকেই ঠান্ডা কমতে চলেছে রাজ্যে।

রাজ্যের প্রত্যেক জেলায় ন্যূনতম তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। হাওয়া অফিসের কথায়, আপাতত ১৯ তারিখ পর্যন্ত রাজ্যে জোরালো শীতের স্পেল দেখা যেতে পারে। আগামী সপ্তাহে সরস্বতী পুজোর দিন পর্যন্ত চলবে জোরালো শীতের আমেজ। জানুয়ারির শেষ পর্যন্ত ভোরে এবং রাতের দিকে শীতের আমেজ বজায় থাকবে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে শীত বিদায় নিতে পারে বাংলা থেকে।  

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ৪৮ ঘণ্টায় স্বাভাবিকের তুলনায় বেশ কিছুটা নীচেই থাকবে পারদ। অর্থাৎ মাঘ মাসের শুরুর ক’দিন জাঁকিয়ে শীত পড়বে। সক্রিয় থাকবে উত্তুরে হাওয়া। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেও ঠান্ডার আমেজ থাকবে।

পশ্চিমের বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলিতে শীতের দাপট বেশি থাকবে। তবে রবিবার থেকেই ঠান্ডা আবহাওয়া কমতে চলেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালবেলা কুয়াশার দাপট থাকবে। যদিও বেলা বাড়লে কুয়াশার চাদর ধীরে ধীরে সরে যাবে।

বিশেষত, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সর্বত্রই শুকনো আবহাওয়া থাকবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের দাপট তুঙ্গে থাকবে। দার্জিলিং–সহ পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ২ ঠেলে ৪ ডিগ্রি পর্যন্ত। উত্তরবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা ৮ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।  আগামী পাঁচ দিন কোথাও রাতের তাপমাত্রায় বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই উত্তরের জেলাগুলিতে। তবে কুয়াশার দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। দার্জিলিং ও উত্তর দিনাজপুরে দৃশ্যমানতা নামতে পারে ৫০ মিটারে। এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহার সহ সব জেলাতেই কুয়াশার প্রভাব থাকবে।

কলকাতায় আপাতত আগামী ৫–৬ দিন সর্বনিম্ন তাপমাত্রা ১২–১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। আরও কয়েক দিন শহরে শীতের ভরপুর আমেজ বজায় থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি কম।

শীত বিদায়ের পথে থাকলেও রাজ্য জুড়ে বজায় থাকবে কুয়াশার দাপট। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে মাঝারি কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোচবিহার ও জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের চার জেলায় দৃশ্যমানতা কমতে পারে ৫০ মিটারের নীচে। তবে আকাশ মূলত শুষ্ক থাকবে এবং আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন