Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

হাড়কাঁপুনি শীত বঙ্গে, আরও ঠান্ডার পূর্বাভাস, তুষারপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে, কলকাতার তাপমাত্রা কত? ভাঙবে রেকর্ড ?

deshersamay

Share article:
হীয়া রায়, দেশের সময়

নতুন বছরের শুরুতে কিছুটা থিতু হয়েছিল শীত। তবে শনিবার থেকে সে ফের ঝোড়ো ব্যাটিং শুরু করেছে। এক ধাক্কায় পাল্টে গিয়েছে বঙ্গের আবহাওয়া। উত্তুরে হাওয়ার দাপটে এখন শুধুই লেপ-কম্বলের ওম আর গরম চায়ের কাপে চুমুক দিয়ে দিন কাটছে বঙ্গবাসীর। রাতারাতি পারদ পতনে শহর থেকে জেলা—সব জায়গাতেই এখন জবুথবু অবস্থা। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন রাজ্য জুড়ে বজায় থাকবে শীতের দাপট।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল, সেই মতোই সপ্তাহের শুরু থেকে ফের হাড় কাঁপানো শীতের কবলে কলকাতা সহ গোটা বাংলা। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১.৭ ডিগ্রি কম।

সোমের সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার। আকাশ মেঘমুক্ত থাকলেও দেখা মিলছে না সূর্যের। রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। সেখানে সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় নেমে এসেছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিক চেয়ে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তুরে হাওয়ার দাপট এতটাই যে, দিনের বেলাতেও রোদের তেজ ম্লান করে দিচ্ছে কনকনে ঠান্ডা।কলকাতা থেকে শুরু করে জেলায় জেলায় বইছে কনকনে ঠান্ডা উত্তরে হাওয়া।

এখন প্রশ্ন হল, আগামী কয়েক দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? আরও নামবে কি তাপমাত্রার পারদ?

ফের জাঁকিয়ে ঠান্ডা, এক সপ্তাহ কাঁপবে বাংলা: আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, নতুন সপ্তাহের শুরু থেকেই ফের শীতের দাপট অনুভব করবে রাজ্যেবাসী। সেই মতোই সোমবার থেকেই গোটা বাংলায় জাঁকিয়ে শীত পড়েছে। আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ থেকে শুরু করে আগামী অন্তত এক সপ্তাহ রাজ্যের সর্বত্র প্রবল শীত বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। দার্জিলিং পার্বত্য এলাকায় তুষারপাতেরও ইঙ্গিত মিলেছে। মেঘমুক্ত আকাশ এবং উত্তরে হাওয়ার দাপটে উত্তর ও দক্ষিণ, দুই বঙ্গেই শীতের অনুভূতি আরও বাড়ছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রবিবার থেকেই ঠান্ডার আমেজ বাড়তে শুরু করেছিল। সোমবার সকালেও জেলায় জেলায় অনুভূত হয়েছে তীব্র শীত। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে আরও তাপমাত্রা কমবে।

উত্তরে হাওয়া জোরদার হওয়ায় চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলি, বীরভূম, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে আগামী কয়েক দিন প্রবল ঠান্ডা অনুভূত হবে।

কলকাতাতেও রেকর্ড ঠান্ডার ইঙ্গিত: সপ্তাহের প্রথম দিনেই কলকাতায় শীতের রমরমা। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে যাওয়ায় উত্তরে হাওয়া বইতে শুরু করেছে শহরে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে কলকাতার তাপমাত্রা আরও কমতে পারে।

সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৭ ডিগ্রি কম। আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহে কলকাতায় শীতের রেকর্ড তৈরি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গ জুড়ে ইতিমধ্যেই তীব্র ঠান্ডার দাপট।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, চলতি সপ্তাহে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। দার্জিলিং ও কালিম্পং পার্বত্য জেলা ছাড়াও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েক দিন কুয়াশার দাপট থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, ঠান্ডার দাপট এখনই কমছে না। আগামী ১০ জানুয়ারি পর্যন্ত রাজ্যের উপর সক্রিয় থাকবে শৈত্য বলয়। যার জেরে সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই বাড়বে কনকনে হাওয়ার দাপট। যার ফলে রাতের দিকে খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া নিষেধ করা হয়েছে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন