Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ভেনেজুয়েলায় ঢুকে মাদুরোকে অপহরণ, ডেল্টা ফোর্স কী? মার্কিন এই বাহিনীকে কেন সবাই ভয় পায়?

deshersamay

Share article:

রবিবার ভোর থেকে বিশ্বের চর্চায় ভেনেজুয়েলা। সেখানকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে  আটক করেছে মার্কিন সেনার ‘ডেল্টা বাহিনী’। গোটা ঘটনাকে ঘিরে আন্তর্জাতিক মহলে এখন তীব্র চর্চা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প  নিজে সোশাল মিডিয়ায় পোস্ট করে জানান, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে আটক করে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস (CBS) দাবি করেছে, গোটা অভিযান ও আটকের নেপথ্যে ছিল ‘ডেল্টা ফোর্স’ মার্কিন সেনার সবচেয়ে গোপন ও ভয়ংকর স্পেশাল ইউনিট।

হোয়াইট হাউস বা পেন্টাগনের তরফে এখনও স্পষ্ট করে বলা হয়নি কোন ইউনিট এই অভিযানে অংশ নেয়। তবে ট্রাম্প জানিয়েছেন, মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও যুক্ত ছিল। তবে এই ডেল্টা ফোর্স নিয়ে রীতিমতো হইচই পড়েছে।

ডেল্টা ফোর্স কী? জানা যাচ্ছে, এই ফোর্সের সরকারি নাম প্রথম স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট–ডেল্টা। এটি আমেরিকার ‘টিয়ার-ওয়ান’ কাউন্টার টেরর ইউনিট।

২০১৯ সালে আইএস জঙ্গিনেতা আবু বকর আল-বাগদাদিকে  নিকেশ করার পিছনে মুখ্য ভূমিকা ছিল এই ডেল্টা ফোর্সেরই।

কী ধরনের কাজ করে এই বাহিনী? বিভিন্ন রিপোর্ট বলছে, ডেল্টা ফোর্স মূলত হাই-ভ্যালু টার্গেট ধরা, গোপন অভিযান, সরাসরি হামলা ও পণবন্দি উদ্ধার অভিযানে বিশেষ দক্ষ। প্রয়োজনে সিআই এর সঙ্গেও কাজ করে।

কারা নিয়ন্ত্রণ করে ডেল্টা ফোর্স? অপারেশনাল দিক থেকে এই ইউনিট থাকে জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডের অধীনে। প্রশাসনিক দায়িত্ব সামলায় ইউএস আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড ।

১৯৭৭ সালে চার্লস বেকউইথ (Charles Beckwith) এই বাহিনী গঠন করেছিলেন। ব্রিটিশ এসএএস (SAS)-এর সঙ্গে কাজ করে তিনি এমন বাহিনীর প্রয়োজনীয়তা বুঝেছিলেন। তারপরই পদক্ষেপ করেন।

মাদুরোকে আটকের দাবি সত্যি হলে, তা শুধু ভেনেজুয়েলা নয়, পুরো লাতিন আমেরিকার রাজনীতিতে বড়সড় মোড় আনতে চলেছে। এখন নজর, পরবর্তী মার্কিন ঘোষণার দিকে। তবে তার মধ্যে ডেল্টা বাহিনী নিয়ে কৌতুহল বাড়ছে মানুষের মনে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.