Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

বঙ্গে দুর্দান্ত ইনিংস খেলছে শীত! বড়দিনে কতটা শীত পাবেন?

deshersamay

Share article:
হীয়া রায় , দেশের সময়

ধোঁয়া ওঠা চায়ে চুমুক আর লেপ-কম্বল ছাড়া কোনও কিছুতেই যেন মন বসছে না রাজ্যবাসীর। মরশুমের শুরু থেকেই দুর্দান্ত ইনিংস খেলছে শীত। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। রাজ্যের প্রায় সব জেলায় তাপমাত্রার পারদ এখন ঘোরাফেরা করছে স্বাভাবিকের নীচে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, সপ্তাহ জুড়েই জমিয়ে ব্যাট করবে শীত। আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই।বড়দিনে কি তাপমাত্রা বাড়বে? কী বলছে হাওয়া অফিস?

হাওয়া অফিস বলছে, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে। আগামী কয়েক দিন পশ্চিমের জেলাগুলিতে ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। আর উপকূলের জেলা যেমন-পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস। উপকূল সংলগ্ন এলাকাতে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দু এক জায়গায় দৃশ্যমানতা সামান্য কমবে

আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এ দিন সকাল থেকেই কুয়াশার দাপট শহরে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। হাওয়া অফিস জানিয়েছে, সূর্যাস্তের পরে ঠান্ডার অনুভূতি আরও বাড়বে। আপাতত কলকাতার রাত এবং দিনের তাপমাত্রা দুটোই স্বাভাবিকের নীচে রয়েছে। হাওয়া অফিস আরও জানিয়েছে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তাপমাত্রার পারদ আরও কিছুটা কমে ১৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পারদ ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। তবে উপকূলের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে সামান্য বেশি। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে কমবে কুয়াশার দাপট।

উত্তরবঙ্গে আপাতত আবহাওয়া বেশ মনোরম। শৈলশহর দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা আজ ঘোরাফেরা করবে ৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহে উত্তরবঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে ৪ থেকে ৬ ডিগ্রির সেলসিয়াসের ঘরে। তবে কোচবিহার, জলপাইগুড়িতে তাপমাত্রা থাকবে ১৩ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। উত্তরের সব জেলায় কুয়াশার দাপট থাকবে।

গোটা রাজ্যেই থাকবে পরিষ্কার আকাশ। সকালে হালকা কুয়াশা থাকবে। তবে বৃষ্টির কোনও সম্ভবনা নেই। সকাল-সন্ধ্যে শীতের আমেজ বজায় থাকবে।

সব মিলিয়ে, চলতি বছর রাজ্যে জাঁকিয়ে বসেছে শীত। চলতি মরশুমে শীতপ্রেমীদের মুখের হাসি আরও চওড়া হওয়ার সম্ভাবনা প্রবল।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন