Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Weather Update সাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল! ব্যাকফুটে বাংলার শীত

deshersamay

Share article:
হীয়া রায়, দেশের সময়

 মৌসম ভবনের পূর্বাভাস মিলিয়ে দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে শ্রীলঙ্কা ও তামিলনাড়ুর মাঝামাঝি জায়গায় ফের তৈরি হলো নিম্নচাপ। তার জেরে তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়েছে। বাংলা থেকে বহু দূরের ঘটনা। তবে শ্রীলঙ্কার কাছে তৈরি সেই নিম্নচাপই বাঙালির শীত উপভোগের পথে কাঁটা বিছিয়ে দিতে চলেছে। বছরের বেশির ভাগ সময়েই বিরক্তিকর ভ্যাপসা গরম সহ্য করার পরে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে সবেমাত্র একটু হিমেল আমেজ উপভোগ করতে শুরু করেছিল বাংলা। তাতেও বাধ সাধল নিম্নচাপ। এর ফলে বঙ্গে শীত ঢোকার মুখে  ফের বাধা সৃষ্টি হওয়ার সাভাবনা দেখা দিয়েছে ।

হাওয়া অফিসের পূর্বাভাসও তেমনটাই। হাওয়া অফিসের সতর্কতা, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ ঘনাচ্ছে। আর সেই কারণেই বদল ঘটবে রাজ্যের আবহাওয়ায়।। 

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উঁচুতে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এছাড়া শনিবার দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেবল নিম্নচাপ অঞ্চল তৈরি নয়, শক্তি বাড়িয়ে সেটির গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপটি আগামী সোমবার দক্ষিণ বঙ্গোপসাগরের কেন্দ্রীয় অংশে পৌঁছে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় এটি আরও শক্তিশালী হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা।

এই নিম্নচাপের প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু-সহ একাধিক দক্ষিণের রাজ্যে।  এর জেরে আপাতত রাজ্যের উত্তর থেকে দক্ষিণ–সর্বত্র তাপমাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ বাংলায় ঝড়-বৃষ্টি কতটা হতে পারে নয়া নিম্নচাপের কারণে, তা স্পষ্ট না হলেও, শীতের মুখে যে বাধা, তা স্পষ্ট।

এমন অবস্থাতেই ছন্দপতন। দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। ওই ঘূর্ণাবর্তই সময়ের সঙ্গে সঙ্গে আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে বলে জানিয়েছে মৌসম ভবন। ওই ঘূর্ণাবর্তের প্রভাবেই উত্তর–পশ্চিম ভারত থেকে ঢুকে আসা শীতল বাতাসের অভিমুখ বদলে গিয়ে দক্ষিণবঙ্গের রাতের তাপমাত্রা ফের বাড়তে শুরু করেছে। নিম্নচাপের প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত বাংলার আবহাওয়ায় বিশেষ কোনও পরিবর্তন হবে বলে মনে করছেন না আবহবিদরা। নিম্নচাপের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা অবশ্য নেই বললেই চলে। তবে বাংলায় শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গেই সেই আমেজ উধাও হওয়ার জন্যে নিম্নচাপকেই দায়ী করা হচ্ছে।

মূলত, বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং পূবালী হাওয়ার প্রভাবে শীত আপাতত কিছুটা পিছিয়ে পড়েছে। এই পূবালি হাওয়া প্রচুর জলীয় বাষ্পও বয়ে আনছে। যার ফলে বাতাসে বাড়তে শুরু করেছে আর্দ্রতা। তাই তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ স্বাভাবিকের নীচে যে পারদ নেমে গিয়েছে সেটা আবার স্বাভাবিকের কাছাকাছি আসবে।

আগামী ২ দিনে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ন্যূনতম তাপমাত্রা (রাত্রিকালীন তাপমাত্রা) প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী ৩ দিনে তাপমাত্রার কোনও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও বৃষ্টির কোনও সতর্কবার্তা নেই। আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে, শুক্রবার থেকে শনিবার দার্জিলিঙের দু’‌এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া শুষ্ক থাকবে। শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ১৯.৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল অর্থাৎ বৃহস্পতিবারের চেয়ে কিছুটা কম। বৃহস্পতিবার শহর ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস ও ২০ ডিগ্রি সেলসিয়াস।

পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরের জেলাগুলিতে সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে নেই। তবে বৃষ্টি মূলত হবে দার্জিলিংয়ে। বাকি জেলাগুলির আবহাওয়া শুষ্কই থাকবে। 

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন