Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Iran Israel Conflict প্রত্যাঘাত!  আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করে কাতারে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের , কেঁপে উঠল দোহা , বন্ধ করা হল আকাশসীমা

deshersamay

Share article:

কাতারের মার্কিন ঘাঁটিতে এ বার ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইরান। সে দেশের সশস্ত্র বাহিনী এই হামলার কথা স্বীকার করেছে। সোমবার রাতে (ভারতীয় সময়) কাতারের রাজধানী দোহায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়, দোহার আকাশে নাকি আলোর রেখা দেখা গিয়েছে।

গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র  ইরানের  একাধিক পরমাণু ঘাঁটির ওপর ব্যাপক হামলা চালিয়েছিল। তখন থেকেই অনুমান করা হচ্ছিল, ইরান পাল্টা দেবে। সম্প্রতি মার্কিন গোয়েন্দা সংস্থাও আশঙ্কা করেছিল যে, প্রত্যাঘাত আসতে বেশি সময় লাগবে না। সত্যিই বেশি সময় নিল না ইরান। সোমবার কাতারে  অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিগুলির দিকে ৬টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তেহরান। ‘অপারেশন বাশারাত ফতেহ’ নাম দিয়ে শুরু হয়েছে এই প্রতিশোধমূলক হামলা।

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান-ইজরায়েল সংঘাতের মাঝে ঢুকেই অভিযান চালিয়েছিলেন তেহরানের বিরুদ্ধে। তাঁর বক্তব্য ছিল, ইরান যদি পাল্টা হামলার চেষ্টা করে, তাহলে তার জবাবে আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়া পাবে তারা। এর মধ্যেই দেখা গেল, প্রত্যাঘাত করল ইরান। মধ্যপ্রাচ্যের ৯ দেশের মার্কিন সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে তাঁরা।

আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যম এবং সংস্থা জানিয়েছে, কাতারের রাজধানী দোহায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে সোমবার রাতেই। এদিকে কাতারের আকাশসীমা সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। অন্যদিকে, মার্কিন এবং ব্রিটিশ দূতাবাস নাগরিকদের সতর্ক করে জানিয়েছে, বাড়ির বাইরে না বেরোনোর জন্য। কাতারে স্কুল, কলেজ, অফিস — সব জায়গায় পাঠানো হয়েছে সতর্কবার্তা।

একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল কাতারে অবস্থিত ‘আল উদেইদ এয়ারবেস’ — মধ্যপ্রাচ্যে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা প্রাণহানির তথ্য মেলেনি, তবে মার্কিন প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

যদিও মার্কিন প্রতিরক্ষা বিভাগ সূত্রে আগেই জানা গেছিল, ইরাকে, সিরিয়ায় এবং কাতারের আল-উদেইদ ঘাঁটিতে মোতায়েন সেনা ও সামরিক সরঞ্জামগুলিকে আরও সুরক্ষিত অবস্থানে সরিয়ে নেওয়া হয়েছে। প্রসঙ্গত, আল-উদেইদ ঘাঁটিতে ১০,০০০-এরও বেশি মার্কিন সেনা রয়েছেন, যা গোটা অঞ্চলের জন্য একটি কৌশলগত কেন্দ্র। 

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.