বকেয়া টাকা না পেয়ে পথে নামলেন সারা রাজ্য পি এইচ ই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন
deshersamay

দীর্ঘদিন ধরে কাজের বকেয়া টাকা না পেয়ে পথে নামলেন সারা রাজ্য পি এইচ ই কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন ( জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর ঠিকাদার সংগঠন )৷
সংগঠনের পক্ষ থেকে প্রাপ্য টাকার দাবি জানিয়ে ২৩ তারিখ থেকে তিন দিনব্যাপী রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচিতে সামিল হয়েছেন বনগাঁর ঠিকাদার সংগঠনের সদস্যাও।
বনগাঁয় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের সহকারি বাস্তুকরের অফিসের সামনে বসে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। সংগঠনের পক্ষে প্রবীর কুমার মন্ডল বলেন , কোচবিহার থেকে শিলিগুড়ি, মালদা থেকে নদীয়া, উত্তর ২৪ পরগনা সর্বত্র ঠিকাদারদের একই অবস্থা, গত পঞ্চায়েত, লোকসভা নির্বাচনের কাজ করেছিলাম তার টাকা আজও পাইনি আমরা। জনস্বাস্থ্য দপ্তরের জে জে এম সহ বিভিন্ন প্রকল্পের কাজ করা সত্ত্বেও দীর্ঘদিন বকেয়া টাকা দেওয়া হচ্ছে না ফলে আমরা বাধ্য হয়ে কর্ম বিরতির পথে । এই আন্দোলনের ফলে জনমানষে বড় প্রভাব পড়তে চলেছে বলেও দাবি করেছেন সংগঠনের অপর ঠিকাদার তপন ঘোষ, তিনি বলেন আমরা আমাদের শ্রমিকদের টাকা দিতে পারছি না, বহু মানুষ এর সাথে যুক্ত কাজ বন্ধ হয়ে গেলে পানীয় জলের পরিষেবা ব্যাহত হবে৷ আমাদের অনিচ্ছা থাকলেও বর্তমান পরিস্থিতিতে আমাদের আর কিছুই করার নেই।
সংগঠন সূত্রে জানা গেছে মহকুমায় আন্দোলনের পর জেলা এমনকি সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছেও আগামী ২৬ তারিখ সকলের সই সম্মিলিত স্মারকলিপি জমা দেবেন তারা
