Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Local Train শনি-রবি বনগাঁ সহ শিয়ালদহ মেন লাইন এ বাতিল একগুচ্ছ ট্রেন

deshersamay

Share article:

দমদম জংশনে রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য প্রায় ৭ ঘণ্টার ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। ফলে শিয়ালদহ মেন এবং বনগাঁর আপ ও ডাউন লাইনে ২১ জুন, শনিবার রাত ১০.৫০ থেকে ২২ জুন, রবিবার ভোর ৫.৫০ পর্যন্ত ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একাধিক ট্রেন বাতিল করার কথাও ঘোষণা করেছে পূর্ব রেল। এছাড়াও একাধিক ট্রেনের রুট পরিবর্তন এবং সংক্ষিপ্ত যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এক নজরে ট্রেন বাতিলের তালিকা —

শনিবার (২১ জুন)
১) শিয়ালদহ-বনগাঁও আপ ৩৩৮৬১, ৩৩৮৬৩/ডাউন ৩৩৮৫৮, ৩৩৮৬০।
২) শিয়ালদহ-ডানকুনি আপ ৩২২৪৭, ৩২২৪৯/ডাউন ৩২২৫০, ৩২২৫২।
৩) শিয়ালদহ-বারুইপাড়া আপ ৩২৪১৩/ডাউন ৩২৪১৪।


রবিববার (২২ জুন)
১) শিয়ালদহ-ডানকুনি আপ ৩২২১১,৩২২১৩, ৩২২১৫/ডাউন ৩২২১২, ৩২২১৪, ৩২২১৬।
২) শিয়ালদহ-বনগাঁও আপ ৩৩৮১১, ৩৩৮১৩/ডাউন ৩৩৮১৬, ৩৩৮২২।
৩) শিয়ালদহ-হাসনাবাদ আপ ৩৩৫১১/ডাউন ৩৩৫১২৷
৪) শিয়ালদহ-বারাসাত আপ ৩৩৪৩১।

৫) শিয়ালদহ-নৈহাটি আপ ৩১৪১১/ডাউন ৩১৪১২।
৬) শিয়ালদহ-হাবড়া আপ ৩৩৬৫১/ডাউন ৩৩৬৫২।
৭) শিয়ালদহ-কল্যাণী সীমান্ত আপ ৩১৩১১/ডাউন ৩১৩১২।


৮) শিয়ালদহ-দত্তপুকুর ডাউন ৩৩৬১২।


রুট পরিবর্তন :
২১ জুন, শনিবার: ১৩১৪৮ ডাউন বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস ডানকুনি-শিয়ালদহ হয়ে যাওয়ার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ হয়ে যাবে এবং বেলঘরিয়াতে থামবে।

১২৩৪৪ ডাউন হলদিবাড়ি-শিয়ালদহ দার্জিলিং মেল ডানকুনি-শিয়ালদহ হয়ে চলার পরিবর্তে ব্যান্ডেল-নৈহাটি-শিয়ালদহ হয়ে যাবে।

রবিবার (২২ জুন): ৩৩৮১২ ডাউন বনগাঁও-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্টে পর্যন্ত যাবে।
৩৩৮১৫ আপ শিয়ালদহ-বনগাঁও লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত যাবে।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন