Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

অতিরিক্ত কুয়ো খোঁড়ায় ক্ষোভ,দাদার মাথায় শাবলের কোপ দিল ভাই

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাড়ির কাছেই মাটির রাস্তা চওড়া করবার প্রয়োজনে কুয়ো খোঁড়ার কাজ করছিলেন দাদা৷ কুয়ো অতিরিক্ত বড় করা হয়ে গেছে ,এমনই অভিযোগে দাদার ওপর শাবল নিয়ে চড়াও হয়ে সজোরে শাবল দিয়ে দাদার মাথায় আঘাত করে ভাই, শালের আঘাতে গুরুতর জখম হন দাদা আফসার আলী মন্ডল।

ঘটনাটি ঘটেছে শনিবার সকালে বনগাঁ থানার সবাইপুর এলাকায়৷ এই ঘটনায় অভিযুক্ত আফসার আলীর মাসতুতো ভাই মজনু মন্ডল৷ এদিন বনগাঁ হাসপাতালে দাঁড়িয়ে আহতের ভাইপো দাবি করেন, জেঠুর ওপর আচমকা শাবল নিয়ে হামলা চালায় মজনু, ঘটনার পর তড়িঘড়ি আহত কে নিয়ে আসা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে, আহতের মাথায় প্রায় কুড়িটি সেলাই দেওয়া হয়৷আফসার আলী চিচিকিৎসাধিন বনগাঁ হাসপাতালে।

মাথায় আঘাত গুরুতর ও প্রচুর রক্তক্ষরণের ফলে অবস্থার অবনতি হতে থাকে আফসারের, এরপর বনগাঁ হাসপাতালে চিকিৎসকরা আফসার কে কলকাতায় স্থানান্তরিত করেন, ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.