Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

bow barrack ইতিহাস আর নিজস্বতায় অনন্য বো বারাক,  বড়দিনের প্রাক মুহুর্তে ঘুরে দেখল দেশের সময় : দেখুন ভিডিও

deshersamay

Share article:

পৌষালী কর ও অর্পিতা বনিক , কলকাতা:

নতুন প্রজন্মের উৎসাহ কি দিন দিন কমছে? সময়ের সঙ্গে কি হারিয়ে যাবে বো ব্যারাকের বড়দিনের আমেজ! নাকি বো ব্যারাক আছে বো ব্যারাকেই ? 2024 এর বড়দিনের ঠিক আগের মুহুর্তে দেশের সময়ের প্রতিনিধি পৌষালী কর , অর্পিতা বনিক ও শঙ্করজিৎ চক্রবর্তী ঘুরে দেখল বো ব্যারাক।

বছরের এই সময়টিতেই আলোকিত হয়ে ওঠে অ্যাংলো ইন্ডিয়ানদের পাড়া বো ব্যারাক। যাকজমক করে ক্রিসমাস পালন হয় এখানে। শহরবাসীর কাছে অন্যতম আকর্ষকেন্দ্র। কিন্তু ধীরে ধীরে কমছে অ্যাংলো-ইন্ডিয়ান জনসংখ্যা এবং নতুন প্রজন্মের ক্রিসমাসের ঐতিহ্যের প্রতি কিছুটা হলেও টান কমছে বলে মনে করছেন স্থানীয়রা । তার ফলে উৎসবটির অস্তিত্ব সঙ্কটের কারণ হয়ে উঠছে এখানে ।

বো ব্যারাক আপাতত উৎসবে মেতে উঠলেও এখানে অ্যাংলো-ইন্ডিয়ানরা একটি অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন বলে মনে করছেন অনেকেই। প্রশ্ন থেকেই যায়, তাঁদের এই ঐতিহ্য পরবর্তী প্রজন্মের হাত ধরে বিকশিত হবে নাকি সময়ের সঙ্গে বিবর্ণ হয়ে যাবে। দেখুন ভিডিও

মঙ্গলবার কলকাতার বোব্যারাকে ছবি তুলেছেন  শঙ্করজিৎ চক্রবর্তী ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন