Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

মোদীকে মিষ্টি মুখ করালেন প্রণব

deshersamay

Share article:

দেশের সময় : মঙ্গলবার সকালে দশ নম্বর রাজাজি মার্গে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়েছিলেন নরেন্দ্র মোদী। লোকসভা ভোটে একাই তিনশ পার করার পর এই প্রথম। দেখা গেল, মোদীকে চামচে করে মিষ্টি খাইয়ে দিলেন প্রণব। দু’জনের পারস্পরিক সম্পর্ক যে কত মধুর তা ধরা রইল ফ্রেমে।

লোকসভা ভোটের ফল ঘোষণার দিনই মোদীকে অভিনন্দন জানিয়ে টুইট করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সে টুইট নজর কেড়েছিল অনেকেরই। প্রণব লিখেছিলেন, “একশ তিরিশ কোটি মানুষের আশা ও আকাঙ্খা আপনি বহন করে চলছেন। ভগবান আপনাকে এগিয়ে চলার শক্তি দিন”।

তার পর দু’জনের ফোনেও কথা হয়েছিল এক প্রস্ত। এর পর মঙ্গলবার সকালে দশ নম্বর রাজাজি মার্গে প্রণববাবুর সঙ্গে দেখা করতে আসেন মোদী। দু’জনের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। দ্বিতীয় মেয়াদের কর্মসূচি, প্রথম মেয়াদের খামতির বিষয়গুলি নিয়ে প্রণবের পরামর্শও নেন মোদী।

মোদী-প্রণবের সম্পর্ক নিয়ে ইদানীং জাতীয় রাজনীতিতে আলোচনার শেষ নেই। মতাদর্শ গত ভাবে ভিন্ন মেরুতে থাকা দুই রাজনীতিকের মধ্যে এমন আস্থার সম্পর্ক সর্বভারতীয় স্তরে বিরলও বটে। তবে প্রণব ঘনিষ্ঠরা অনেকে বলেন, এই সম্পর্কের ভিত গাঁথা হয়েছিল পাঁচ বছর আগে। চোদ্দর লোকসভা ভোটে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল বিজেপি। তার পর প্রথম যে দিন রাষ্ট্রপতি ভবনে গিয়ে তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছিলেন নরেন্দ্র মোদী, পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সে দিনটাই নাকি মাইলফলক। রাষ্ট্রপতি সচিবালয়ে সে সময়ে প্রণববাবুর আস্থাভাজন এক আমলা জানিয়েছিলেন, প্রথম সাক্ষাতেই মোদীর বিনয়ে নাকি মুগ্ধ ছিলেন রাষ্ট্রপতি। মোদী নাকি প্রণববাবুকে বলেছিলেন, দিল্লিতে সরকার পরিচালনায় ও সাংবিধানিক বিষয়ে আপনার অগাধ পাণ্ডিত্য। সুতরাং আমাকে পথ দেখানোর দায়িত্ব আপনারই। কখনও কোথাও ভুল হলে শুধু একটা ফোন করবেন। আমি তক্ষুণি আমনার কাছে চলে আসব।
তার পর থেকে পারস্পরিক সম্পর্ক ক্রমশই মজবুত হয়েছে। কেন্দ্রে তাঁর প্রথম মেয়াদের শেষে প্রণববাবুকে ভারত রত্ন পুরস্কারেও সম্মানিত করেছেন মোদীই।
সন্দেহ নেই, এতে কংগ্রেস পরিবারেই অনেকেই অখুশি। শুধু তা নয়, সর্বভারতীয় কংগ্রেসের অনেক নেতার সঙ্গে এর ফলে প্রণববাবুর দূরত্বও এখন অনেকটাই বেড়ে গিয়েছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন