Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

PM Narendra Modi : ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙলেন নরেন্দ্র মোদী

deshersamay

Share article:
হিয়া রায়

দু’দিন প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি। তার পর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিয়ো প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।

দেশের সময়: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন তিনি। শনিবার দুপুরে ধ্যানের অবসান ঘটে। ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের গণনার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন মোদী। চব্বিশের নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকের ধ্যানমণ্ডপমে টানা ৪৫ ঘণ্টা ধ্যান করলেন তিনি। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদী। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি।

সূত্রের খবর,  গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদী। খাদ্যতালিকায় ছিল, ডাবের জল, ফলের রসের মতো পানীয়।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন