Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

RABINDRA JAYANTI নৃত্য,গান , ছবি ও কবিতায় বনগাঁয় কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক , বনগাঁ : বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার ২৫ বৈশাখ বনগাঁ পুরসভার উদ্যোগে জ্যোতিশ্মরমের পরিচালনায় নীলদর্পণ পেক্ষাগৃহে ছবি ,নাচ,গান , কবিতায় কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করলেন অসংখ্য চিএ , সংগীত ও নৃত্য শিল্পী সহ কবি সাহিত্যিকেরা ।

দেখুন ভিডিও

এতগুলো বছর পেরিয়ে গেলেও তিনি বাঙালির মনে ও মননে সব সময় জাগরূক। রবীন্দ্রনাথ ঠাকুরের গান বাঙালির নিত্যসঙ্গী। চলতে–ফিরতে, বিভিন্ন ধরনের সভা, সমাবেশ, অনুষ্ঠান, উৎসবে রবীন্দ্রসংগীতের সুর কানে আসে। সংকটে তাঁর বাণী অতীতের মতো এখনো প্রেরণার উৎস। সত্যের পথে চলতে, অন্যায়ের প্রতিবাদে কেউ পাশে না থাকলেও অভীষ্ট লক্ষ্যে দৃঢ় প্রত্যয় নিয়ে একাই এগিয়ে যাওয়ার সাহস জোগান তিনি।

এমন আরও অনেকভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনঘনিষ্ঠ হয়ে আছেন। তাঁর গান গেয়ে ধন্য হয়েছে এ দেশের মানুষ। আজ কবিগুরুর জন্মদিন ‘রবীন্দ্রজয়ন্তী’ উৎসব হিসেবে উদ্‌যাপিত হল দেশজুড়ে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন