Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Lok Sabha Election 2024ফের ভোট প্রচারে বাংলায় আসছেন নরেন্দ্র মোদী, দুই জেলায় চার জনসভা প্রধানমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময়: ইতিমধ্যেই বাংলার ৪২ টি আসনের মধ্যে উত্তরবঙ্গের ৬ কেন্দ্রে লোকসভা ভোটের   নির্বাচন হয়ে গিয়েছে। আগামীকাল ৭ মে উত্তরে দুই আসনের সঙ্গে ভোটগ্রহণ শুরু দক্ষিণবঙ্গেও। আর তৃতীয় দফার ভোটের পরই ফের বাংলায় নির্বাচনী প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

লোকসভা ভোটের আগে মার্চ-এপ্রিল মিলিয়ে ইতিমধ্যেই রাজ্যে ১২টি সভা করেছেন মোদী। চতুর্থ দফা নির্বাচনের ঠিক আগেই ফের বঙ্গ সফরে প্রধানমন্ত্রী। আগামী ১১ এবং ১২ মে রাজ্যে আসছেন মোদী। বিজেপি সূত্রের খবর, দু’দিনে বঙ্গে চারটি জনসভা করবেন নরেন্দ্র মোদী। ১১ তারিখ হাওড়ার উলুবেরিয়াতে দলীয় প্রার্থীর সমর্থনে সভা করবেন তিনি। পরের দিন ১২ মে আরামবাগ সহ আরও ৩ টি সভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

হাওড়া লোকসভা কেন্দ্রে পঞ্চম দফায় ভোট হবে ৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ডাঃ রথীন চক্রবর্তী। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ১১ মে প্রধানমন্ত্রীর জনসভায় তিনি উপস্থিত থাকবেন ৷ এছাড়া জেলার আরেক কেন্দ্র উলুবেড়িয়ার পদ্মপ্রার্থী অরুণ উদয় চৌধুরী ৷ তিনিও সভায় থাকতে পারেন বলে খবর। পরদিন অর্থাৎ রবিবার হুগলির সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী ৷ এখানেও ভোট আগামী ১১ মে ৷ হুগলির সভায় উপস্থিত থাকবেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগর, হুগলির প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং শ্রীরামপুরের পদ্মপ্রার্থী কবীরশঙ্কর বসু ৷

২০১৯ লোকসভা ভোটের তুলনায় চব্বিশের নির্বাচনে বেশি আসন পেতে জোরকদমে চেষ্টা চালাচ্ছে বিজেপি। চলতি লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপির হয়ে প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ একাধিক শীর্ষ নেতারা।

নির্বাচনের দিন ঘোষণার আগে-পরে প্রধানমন্ত্রী নিজেই আট বারের বঙ্গ সফরে ১২ টি সভা করেছেন। সেইসব প্রচার সভা থেকে সন্দেশখালি কাণ্ড সহ একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করেছেন তিনি। এবার উত্তরের পর দক্ষিণবঙ্গের প্রচারে শুরু করেছেন মোদী। তবে শুধুমাত্র ১১ বা ১২  মে নয়, বঙ্গের দলীয় প্রার্থীদের সমর্থনে আগামী দিনে আরও বেশ কয়েকটি সভা করবেন বলে গেরুরা শিবির সূত্রের খবর।

হাইভোল্টেজ লোকসভা ভোট। দিল্লি বিজেপি যে বাংলাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছে, তা বেশ স্পষ্ট। আজ, সোমবার বাংলায় জোড়া প্রচার কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

প্রথমে সকাল ১১ টা বেজে ৪০ মিনিটে কৃষ্ণনগরে রোড শো এবং পরে বেলা দেড়টায় দুর্গাপুরের বিজন তিলক ময়দানে সভা করতে ইতিমধ্যেই রবিবার রাতে দুর্গাপুরে পৌঁছেছেন অমিত শাহ। রাতেই দুর্গাপুরের হোটেলে ভোট প্রস্তুতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অন্যান্য রাজ্য ও কেন্দ্রীয় পদ্ম নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন শাহ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন