Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

শ্রমিক দিবসে তৃণমূলের নজরকাড়া মিছিল বনগাঁয়

deshersamay

Share article:

দেশের সময়: বনগাঁ: শ্রমিক দিবস উপলক্ষে বুধবার তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির উদ্যোগে অভিনব মিছিল বের হল বনগাঁয়। এই মিছিলের অন্যতম উদ্যোক্তা তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস।

ছিলেন নারায়ণ ঘোষ সহ অন‍্যান‍্য শ্রমিক নেতা নেতৃবৃন্দ। এদিন সকালে পুরনো ৭৮ বাস স্ট্যান্ড থেকে এই মিছিল শুরু হয়৷ এরপর যশোর রোড, কোর্ট রোড, স্কুল রোড, রায় ব্রিজ হয়ে ইছামতী নদী পেরিয়ে মতিগঞ্জ হয়ে ত্রিকোন পার্কে মিছিল শেষ হয়৷ মিছিল শেষে বিশ্বজিৎ দাস বলেন, শ্রমিকদের উন্নয়নে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন প্রকল্প চালু করেছেন, শ্রমিকদের পাশে এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন তিনি।

তার হাত শক্ত করতে হবে। এ দিনের মিছিলে প্রচুর মহিলা শ্রমিকের উপস্থিতি নজর কেড়েছে। তৃণমূলের শ্রমিক সংগঠনের পতাকা, বেলুনে রঙিন হয়ে উঠেছিল এই মিছিল। স্থানীয় মানুষের বক্তব্য, সাম্প্রতিককালে শ্রমিকদের নিয়ে তৃণমূলের এমন বিশাল মিছিল দেখা যায়নি। নির্বাচনের মুখে এই মিছিল দলের কাছে খুশির বার্তা বয়ে নিয়ে আসছে বলে আশা দলীয় নেতৃত্বের।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.