Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

বনগাঁয় ইছামতীতে স্নান করতে নেমে জলে ডুবে গেল এক স্কুল ছাত্র

deshersamay

Share article:

দেশের সময়: বনগাঁ: নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হলো কৌশিক রুদ্র নামে এক ছাত্র। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটেছে বনগাঁর ইছামতী নদীতে। নিখোঁজ ছাত্র বনগাঁ হাই স্কুলের নবম শ্রেণীর পড়ুয়া।

পরিবার সূত্রে জানা গেছে, সাধারণত সে নদীতে স্নান করতে যায় না। সাঁতারও জানে না। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ প্রতিবেশী দুই বন্ধুর সঙ্গে ইছামতি নদীর রায়ব্রিজ সংলগ্ন ঘাটে স্নান করতে নামে সে। কিছুক্ষণের মধ্যেই সে জলে ডুবে যেতে থাকে।

তার বন্ধুরা এটা দেখতে পেয়ে চিৎকার শুরু করে। তারাই বাড়িতে খবর দেয়। পরে ডুবুরি এনে এবং পুরসভার ব্যবস্থাপনায় জাল ফেলে তার দীর্ঘক্ষণ খোঁজ করার পর বিকাল ৪টে নাগাদ তার দেহ উদ্ধার করেন ডুবুরিরা। এই ঘটনায় বনগাঁ জয়পুর এলাকায় শোকের ছায়া নেমে আসে৷ কান্নায় ভেঙে পড়েন তার পরিবার এবং প্রতিবেশিরা।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.