প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও •গোটা পুজোতেই কী ছাতা ব্যাগে রাখতে হবে? নাকি ঝলমলে আকাশ সঙ্গে মেঘের আনাগোনা, কেমন থাকবে আবহাওয়া জানুন

RESQUE: পেট্রাপোল সীমান্তে পাচারকারীদের কবল থেকে উদ্ধার বাংলাদেশী কিশোরী

deshersamay

Share article:


দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগণায় পাচারকারীদের কবল থেকে উদ্ধার এক বাংলাদেশী কিশোরী। উদ্ধার করল বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের মানব পাচার বিরোধী টিম। চাকরি দেওয়ার নাম করে ওই কিশোরীকে ভারতে নিয়ে আসা হয়েছিল বলে জানা গিয়েছে।

বিএসএফ সূত্রে জানা যায়, গত ২৮ ডিসেম্বর রাতে ওই কিশোরী অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত পার হওয়ার সময় বিএসএফের হাতে ধরা পড়ে। এরপর তাকে মাতৃ স্নেহা ফাউন্ডেশনের এক মহিলা কাউন্সেলরের কাছে নিয়ে যাওয়া হলে কিশোরী জানায় তার বয়স ১৭ বছর এবং সে বাংলাদেশের রাজসাহীর একটি দরিদ্র পরিবারের সন্তান। কয়েকদিন আগে তার এক বন্ধুর স্বামী তাকে কলকাতায় একটি বিউটি পার্লারে চাকরি জুটিয়ে দেওয়ার অছিলায় ভারতে নিয়ে আসে।

এরপর ওই কিশোরীকে মুম্বাইয়ের একটি যৌনপল্লিতে নিয়ে যাওয়া হয় এবং গত ২৬ ডিসেম্বর কোনওরকমে সে সেখান থেকে পালাতে সক্ষম হয়। উদ্ধারের পর বিএসএফের তরফে পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।


সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি এই ফ্রন্টিয়ারের মানব পাচার বিরোধী টিম পাচারকারীদের শিকার হওয়া আটকানোর জন্য সক্রিয়ভাবে অভিযান চালাচ্ছে।

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন