প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

AMIT SHAH : বাংলাদেশ ও পাকিস্তান সীমান্তে অনুপ্রবেশ রুখতে আরও বড় পদক্ষেপ ভারতের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক : বাংলাদেশে ও পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্তগুলি একেবারে বন্ধ করে দেওয়া হবে আগামী ২ বছরের মধ্যে ৷

শুক্রবার এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে অমিত শাহ বলেন, নরেন্দ্র মোদী সরকার ভারত-পাকিস্তান এবং ভারত-বাংলাদেশের মধ্যে ৫৬০ কিলোমিটার এলাকা একেবারে ঘিরে দেবে। এই কাজকে করতে সমস্ত ধরনের পরিকল্পনা করে ফেলা হয়েছে।

ভারতের পূর্ব এবং পশ্চিম দিকের এই দুই দেশের সীমান্ত যাতে সুরক্ষিত থাকে সেজন্যেই এই ব্যবস্থা। এই দুই সীমানায় নদী, পাহাড় রয়েছে। তাই এই কাজ করতে গিয়ে বিএসএফকে অনেক বেশি সমস্যার মধ্যে পড়তে হয়েছে।

অমিত শাহ আরও বলেন, একটি দেশ যদি সীমান্তের দিক থেকে সুরক্ষিত না থাকে তবে তার উন্নতি হয় না। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার এই অসাধ্য কাজকেও করে দেখাবে। বিশ্ব অর্থনীতিতে ভারত এখন পঞ্চম স্থানে রয়েছে। আগামীদিনে ভারত আরও এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন শাহ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন