Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

বিজেপির বিরুদ্ধে বনগাঁর কাউন্সিলরদের অভিযোগ দায়ের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েব ডেস্কঃ অভিযোগ এবং পাল্টা অভিযোগে এখন সরগরম বনগাঁর রাজনৈতিক পরিস্থিতি। বুধবার বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বনগাঁ পৌরসভার কাউন্সিলেরা জেলার এক বিজেপি নেতার বিরুদ্ধে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানালেন।

এদিন বনগাঁ পৌরসভার ১৯ জন তৃণমূল কাউন্সিলরের সই সম্বলিত প্রতিবাদপত্র মহকুমা শাসকের কাছে জমা দেন কাউন্সিলরদের এক প্রতিনিধিদল। অভিযোগ গত ১২ তারিখ বাটা মোড়ে ভারতীয় জনতা পার্টির সমর্থনে এক পথসভার আয়োজন করা হয়।

সেই পথসভা মঞ্চ থেকে বিজেপি নেতা দেবদাস মন্ডল নির্বাচনের পর বনগাঁ পুরসভার বিরুদ্ধে অনাস্থা আসবে বলে দাবি করেন। এর বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূলের কাউন্সিলররা। তাদের দাবি বিজেপি নেতার ওই বক্তব্যের পর তাদের সম্মানহানি হয়েছে, এবং বিষয়টি নির্বাচন বিধিভঙ্গ করেছে।

তারই প্রতিবাদ জানিয়ে এ দিন মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তারা। নির্বাচন দপ্তর দুপক্ষের অভিযোগই খতিয়ে দেখছে বলে জানা গেছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.