Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

BSF: পেট্রাপোল পরিদর্শনে বিএসএফের ডিজি‌ নীতিন আগরওয়াল

deshersamay

Share article:

দেশের সময়, পেট্রাপোল : শনিবার সকালে ভারত–বাংলাদেশ সীমান্তের পেট্রাপোল স্থল বন্দর এলাকা পরিদর্শন করলেন সীমান্ত রক্ষী বাহিনীর মহা নির্দেশক নীতিন আগরওয়াল। সঙ্গে উপস্থিত ছিলেন পেট্রাপোল স্থল বন্দরের বর্তমান ম্যানেজার কমলেশ সাইনী সহ বিএসএফের অন্যান্য উচ্চ পদস্থ আধিকারিকেরা। স্বাভাবিকভাবেই এদিন সীমান্ত ছিল কড়া নিরাপত্তায় মোড়া।

ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর মহা নির্দেশক হিসেবে নতুন দায়িত্বভার গ্রহণ করেছেন নীতিন আগরওয়াল। আর তারপর তিনি পেট্রাপোল সীমান্ত পরিদর্শনে এলেন। এদিন সকালে হেলিকপ্টারে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের হেলিপ্যাডে নামেন ৷ সেখান থেকে সড়ক পথে তিনি পেট্রাপোল সীমান্তে এসে পৌঁছান। পুলিশ সূত্রে জানাগিয়েছে৷ পেট্রাপোল সীমান্ত এলাকায় বিএসএফ কেমনভাবে কাজ করছে, অন্যান্য দপ্তরগুলির অবস্থান কি রয়েছে, এদিন তা সরেজমিনে খতিয়ে দেখেন তিনি। এই সীমান্তেই রয়েছে এশিয়ার বৃহত্তম স্থলবন্দর। আর সেই কারণে এখানকার পরিকাঠামো কেমন রয়েছে, তাও খতিয়ে দেখেন তিনি ৷

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন