Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

New Parliament Building : নয়া সংসদ ভবন উদ্বোধন ২৮ মে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

deshersamay

Share article:

দেশের সময়: আগামী ২৮ মে উদ্বোধন হতে চলেছে নয়া সংসদ ভবন। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভার স্পিকার ওম বিড়লা মোদীর সঙ্গে দেখা করে এ ব্যাপারে দিনক্ষণ চূড়ান্ত করেছেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণও জানিয়েছেন।

২০২০ সালের ১০ ডিসেম্বর নয়া এই সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মোদী। চারতলা ভবন বিশিষ্ট এই সংসদ ভবনে একসঙ্গে ১২৮০ জন বসতে পারবেন। সংসদ হলের পাশাপাশি এখানে থাকছে সাংসদদের জন্য বিশাল একটি লাউঞ্জ, লাইব্রেরি, একাধিক কমিটির রুম, খাবারের জায়গা এবং পার্কিংয়ের পর্যাপ্ত ব্যবস্থা। সাড়ে ৬৪ হাজার বর্গ মিটার এলাকা জুড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের আওতায় সংসদ ভবনটি বানানো হয়েছে। ২৬ মে মোদী সরকারের নবম বর্ষপূর্তি। ২০১৪ সালের ওই দিনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। ঠিক ছিল, ২৬ মে নয়া সংসদ ভবন উদ্বোধন করা হবে। পরে দু’দিন পিছিয়ে দেওয়া হয়।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন