প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

Imran Khan: ইমরানের বাড়িতে ‘লুকিয়ে’ ৪০ ‘জঙ্গি’, হস্তান্তরের জন্য ২৪ ঘণ্টা সময় দিল পাঞ্জাব প্রদেশের সরকার

deshersamay

Share article:

দেশের সময়: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়িতে ৪০ জন ‘জঙ্গি’ লুকিয়ে রয়েছে বলে অভিযোগ তুলল পাঞ্জাব প্রদেশের তত্ত্বাবধায়ক সরকার। এনিয়ে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চিফ ইমরানকে ২৪ ঘণ্টা সময় দিয়েছে তারা। ওই সময়সীমার মধ্যে তাঁর বাড়িতে লুকিয়ে থাকা ‘জঙ্গিদের’ সরকারের কাছে হস্তান্তর না করলে ফল খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সরকারের তরফে।

ওই সরকারের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী লাহোরে সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ইমরানের জামান পার্কের বাড়িতে ৩০-৪০ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। ওই জঙ্গিরা যে ইমরানের বাড়িতে লুকিয়ে রয়েছে, সে ব্যাপারে গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য রয়েছে। জিও ট্যাগিং প্রযুক্তির সাহায্য নিয়ে ওই জঙ্গিদের অবস্থান চিহ্নিত করা সম্ভব হয়েছে। দেশের জন্য এটা একটা বিরাট উদ্বেগের বিষয়। দ্রুত ওই জঙ্গিদের সরকারের হাতে তুলে দেওয়া হোক। নতুবা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঞ্জাব সরকারের মন্ত্রী আমির মীরের অভিযোগ, রীতিমতো ছক কষে সেনাবাহিনীকে টার্গেট করছেন ইমরান। গত এক বছর ধরেই এই টার্গেট করা হচ্ছে। ইমরান গ্রেফতার হওয়ার আগেই সেনাবাহিনীর উপর হামলা চালানোর পরিকল্পনা করেছিল ইমরানের দল।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন