প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

President Draupadi Murmu: রেসকোর্সে দ্রৌপদীকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী, নেতাজি ভবনে রাষ্ট্রপতির সঙ্গী রাজ্যপাল

deshersamay

Share article:

কলকাতায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: টুইটার।

দেশেরসময় ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম বাংলা সফরে এলেন দ্রৌপদী মুর্মু । সোমবার বেলা ১২টার কিছুটা আগে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখানে তাঁকে সেনাবাহিনীর তরফে গার্ড অফ অনার দেওয়া হয়। বিমানবন্দরে রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে হাজির ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের তিন মন্ত্রী ফিরহাদ হাকিম, সুজিত বসু এবং বীরবাহা হাঁসদা।

রেসকোর্স থেকে নেতাজি ভবনে পৌঁছান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নেতাজির বাসভবন ঘুরে দেখছেন তিনি। সঙ্গে রয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রাষ্ট্রপতির সফরের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এলগিন রোড চত্বর।

বিমানবন্দর থেকে বায়ুসেনার হেলিকপ্টারে রেসকোর্সে নামেন দ্রৌপদী মুর্মু। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রেসকোর্স থেকে রাষ্ট্রপতি বেলা ১২টা ৪৫ নাগাদ পৌঁছন নেতাজি ভবনে।

নেতাজি ভবন থেকে জোড়াসাঁকো ঘুরে দুপুরের মধ্যে রাজভবনে পৌঁছে যাবেন রাষ্ট্রপতি মুর্মু। সেখানেই মধ্যাহ্নভোজন করবেন। তার পর বিকেলে যাবেন নেতাজি ইন্ডোরে।

জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে রাজভবনে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বিকেলে রাজ্য সরকার আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বিকেলে নেতাজি ইনডোরের অনুষ্ঠানে থাকার কথা মুখ্যমন্ত্রীরও।

আগামীকালও রাষ্ট্রপতির গুচ্ছ কর্মসূচি রয়েছে। তারমধ্যে উল্লেখযোগ্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। বিশ্বভারতীর সাম্প্রতিক পরিস্থিতির কারণে এবারের সমাবর্তন অন্য মাত্রা যোগ করেছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন