প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Chanchal Banga Indian Artist: ইজরায়েলে হলুদেই বসন্ত আসে বাংলার চঞ্চলের শিল্পে: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়: হলুদ ভালোবাসার রং ৷ এনার্জি, উজ্জ্বলতার রংও হলুদ ৷ ভারতীয় সংস্কৃতির সঙ্গেও মিশে আছে হলুদ ৷ আমাদের যে কোনও শুভ কাজ সম্পন্ন হয় না হলুদ ছাড়া ৷ আর তাই শিল্পের ভাবনাকে ফুটিয়ে তুলতে হলুদ রংকেই বেছে নিয়েছেন চঞ্চল বাংগা ৷ তাঁর ছবির ক্যানভাস জুড়ে হলুদের সমাহার৷ সুদূর ইজরায়েলে হলুদেই বসন্ত আসে ভারতীয় এই যুবকের শিল্পে ৷ প্রেমের জোয়ারে ভাসে কল্পনা ৷ ঝরা পাতা মনে করিয়ে দেয়, বসন্ত এসে গেছে ৷

গত কুড়ি বছর ধরে ইজরায়েলে কাজ করছেন চঞ্চল ৷ ছবি আঁকার পাশাপাশি তিনি ফুটিয়ে তুলছেন শিল্পের বহুমাত্রিক রূপ ৷ কখনও তা প্রকাশ পায় ভিডিও আর্টের মাধ্যমে কখনও বা ইনস্টলেশন কিংবা পারফর্মিং আর্টের হাত ধরে ৷ জেরুসালেম, তেল আবিব হয়ে এখন ঠিকানা জাফো ৷ সেখানেই ষ্টুডিও খুলেছেন ৷ নিয়মিত প্রদর্শনী হয়৷ তবে দীর্ঘ বছর ইজরায়েলে থাকলে কী হবে, ভোলেননি দেশের প্রতি টান ৷ আর তাই ইজরায়েলের সঙ্গে ভারতীয় সংস্কৃতির অনবদ্য মিশেলে চঞ্চলের শিল্প ভিন্ন মাত্রা পেয়েছে ৷ ইট উইথ নামে একটি ইভেন্টেরও আয়োজন করেন চঞ্চল ও তাঁর স্ত্রী সিগাল মানোর ৷ বিষয়টি ঠিক যেন আমাদের এখানকার জলসাঘর ৷ ওয়েসাইটের মাধ্যমে গেস্টরা এই ইভেন্টের জন্য বুকিং করেন ৷ নির্দিষ্ট দিনে তাঁরা আসেন ৷ অতিথিদের জন্য নিজে হাতে খাবার বানান চঞ্চল ৷ অবশ্যই তা সব ভারতীয় খাবার ৷ খাওয়া দেওয়ার পাশাপাশি তাঁরা চঞ্চলের শিল্প সৃষ্টি দেখেন, তা নিয়ে আলোচনা হয় ৷ দেখুন ভিডিও

https://youtu.be/O5oQeB0aWeg


বাপ ঠাকুরদার আদিবাড়ি বাংলাদেশে ৷ পরে নদিয়ার শান্তিপুরে উঠে এসেছিলেন ৷ মায়ের বাড়ি ছিল রানাঘাটে৷ বাবা জামশেদপুর টাটাতে চাকরি করতেন ৷চঞ্চলের জন্মও জামশেদপুরে ৷ সেখানেই কেটেছে স্কুল ও কলেজ জীবন ৷ প্রথমে বিকম নিয়ে পড়াশোনা করেন ৷ কিন্তু তাঁর মন পড়েছিল ছবির ক্যানভাসে ৷ তাই জামশেদপুর ছেড়ে চলে যান বরোদাতে ৷ সেখানে চিত্রকলা নিয়ে ভর্তি হন বরোদা এমএস ইউনিভার্সিটিতে ৷ এখান পোস্ট গ্রাজুয়েট করেন প্রিন্ট মেকিংয়ে ৷ এরপরই ডানা মেলে তাঁর স্বপ্নের উড়ান ৷


কেমন ছিল বরোদা থেকে জেরুসালেম যাত্রাটা ৷ উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় ভাস্কর্য শিল্পী সৌমেন করের থ্রি এস স্টুডিওতে শো করতে এসে চঞ্চল বললেন, এ যেন মেঘ না চাইতেই জল ৷ তখন ফি বছর গোটা পৃথিবী থেকে নতুন প্রজন্মের শিল্পীদের নিয়ে যেত ইজরায়েল৷ তাঁরা কয়েকমাস সেদেশে থেকে, ঘুরে দেখে আবার নিজের দেশে ফিরে আসবে ৷ বিশ্ববাসীর কাছে নিজেদের শিল্প সংস্কৃতি তুলে ধরতেই এমন উদ্যোগ ৷ এতে কিছু টাকা স্কলারশিপও দেওয়া হত ৷ তারই অংশ হিসেবে নয় মাসের জন্য ইজরায়েলে যাওয়ার সুযোগ মেলে চঞ্চলের ৷ আগে থেকে ইন্টারনেটে সেখানকার শিল্পী, গ্যালারি, স্টুডিওর ঠিকানা জেনে রেখেছিলেন৷ ইজরায়েলে পৌঁছে যোগাযোগ করেন তাঁদের সঙ্গে৷ নিজের শিল্প কর্ম দেখান। ভালোবাসা জোটে ৷

২০০০ সালে ইজরায়েলে পা রেখেই পরের বছর স্টুডেন্ট ভিসার মেয়াদ বৃদ্ধি করে একক চিত্র প্রদর্শনী ৷এই প্রদর্শনীর খরচ বহন করে ইজরায়েলে অবস্থিত ভারতীয় দূতাবাস৷ তারপর ভর্তি হওয়া বেসেলেল ডিজাইন অব ফাইন আর্টসে ৷ শিল্পের অনেক অজানা দিক খুলে যায় ৷ এই সময়েই দেখা হয় সিগালের সঙ্গে ৷ প্রথম দেখাতেই মন দেওয়া নেওয়া৷ তারপর বিয়ে ৷ স্ত্রীও একজন শিল্পী ৷ তিনিও ভারতে সাত বছর কাজ করে গিয়েছেন৷ তাঁর ভাবনাতেও ফিরে ফিরে আসে ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন