প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Accident : সিকিমে গভীর খাদে পড়ল সেনাবাহিনীর বাস! ১৬ জন জওয়ানের মৃত্যু, আহত ৪

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পাহাড়ি রাস্তায় ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল সেনাবাহিনীর গাড়ি। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ১৬ জন জওয়ানের। গুরুতর আহত হয়েছেন চারজন। শুক্রবার ভারত-চিন সীমান্তের কাছে উত্তর সিকিমে এই দুর্ঘটনাটি ঘটেছে।

পাহাড়ি রাস্তায় এই দুর্ঘটনার ফলে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। এর ফলে ঘটনাস্থলে উদ্ধারকারী দল পৌঁছতেও বেশ দেরি হয়। জানা গেছে, লাচেন থেকে একটু দূরেই আজ এই দুর্ঘটনা ঘটে। পাহাড়ি রাস্তা থেকে গড়িয়ে পড়ার ফলে একেবারে দুমড়ে-মুচড়ে যায়। একজন সিনিয়র পুলিশ অফিসার জানান, চার আহত সেনাকে হেলিকপ্টারে চাপিয়ে উত্তরবঙ্গের এক আর্মি হাসপাতালে বিমানে করে নিয়ে আসা হয়েছে।

সেনা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সকালে উত্তর সিকিমের লাচেন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে জেমা নামক এলাকায় তিনটি গাড়ির কনভয় নিয়ে থাঙ্গুর দিকে এগোচ্ছিল সেনার এই বাসটি। সে সময়ই একটি পাহাড়ি বাঁকে বাসটিকে ঘোরাতে গিয়ে নিয়ন্ত্রণ হারান চালক। গভীর খাদে পড়ে যায় বাসটি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন