Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Tamannaah Bhatia: বিয়ের পিঁড়িতে তামান্না? পাত্র কে জানেন!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সম্প্রতি বি টাউনের অন্দরমহলে গুঞ্জন ছড়াল, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে অভিনেত্রী চলেছেন তামান্না ভাটিয়া।

বর্তমানে ভারতীয় বিনোদন দুনিয়ার অন্যতম ব্যস্ত নায়িকা তিনি। দক্ষিণী ইন্ডাস্ট্রি হোক, বা বলিউড, সিনেমা থেকে সিরিজ, সবক্ষেত্রেই সমানতালে কাজ করছেন তামান্না। শোনা যাচ্ছে, শীঘ্রই জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তিনি।

মুম্বইয়ের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, অবশেষে বিয়েতে রাজি হলেন তামান্না। পাত্র বিনোদন দুনিয়ার কেউ নন। মুম্বইয়ের এক নামী ব্যবসায়ীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তিনি। তামান্নার মনকাড়ার চেষ্টা বহুদিন ধরেই করছিলেন তিনি। অবশেষে রাজি অভিনেত্রী। 

যদিও বিয়ের গুঞ্জনে মুখে কুলুপ এঁটেছেন তামান্না। ব্যস্ত আগামী ছবির কাজে। ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পরে অভিনেতা প্রভাসের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও সেই গুঞ্জন উড়িয়েছেন তাঁরা। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন