Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

Nabanna : বাংলার পুজোয় কড়া নিরাপত্তা দিতে নবান্নে ২৪ ঘণ্টার কন্ট্রোলরুম

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এই বছর পুজোয় কোনও কোভিডবিধি নেই। দু’‌বছর পর বাঁধভাঙা উচ্ছ্বাসে মাততে চলেছে বঙ্গবাসী। তাই নিরাপত্তাও থাকছে জোরদার। নবান্নের তরফে ইতিমধ্যেই একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। খোলা হচ্ছে কন্ট্রোলরুম। পুজোয় যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তারজন্য বদ্ধপরিকর নবান্ন।

নবান্নের তরফে জানানো হয়েছে, পঞ্চমী থেকে দ্বাদশী, লক্ষ্মীপুজো থেকে কালীপুজো ও ভাইফোঁটা পর্যন্ত থাকবে কড়া নিরাপত্তা। ২৪ ঘন্টার জন্য কন্ট্রোল রুম থেকে চোখ থাকবে নবান্নের। কবে কে দায়িত্বে থাকবেন, তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নবান্ন। ৩০সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পুজোর ছুটি থাকবে ৷ এই সময় নবান্নে খোলা থাকবে কন্ট্রোল রুম। দুটো শিফটে কর্মীরা ডিউটিতে থাকবেন। সকাল ৮ থেকে রাত ৮টা ও রাত ৮ টা থেকে সকাল ৮টা দুই শিফট চলবে।

কন্ট্রোল রুমের নম্বর- ০৩৩ ২২১৪ ৫৬৬৪
জেলা ও রাজ্যের আধিকারিকদের সতর্ক থাকতে নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ছুটির মধ্যেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.