Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

CBI: পুজোর আগে শহরজুড়ে তল্লাশি সিবিআইয়ের!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবভেস্কঃ পুজোর প্রাক্কালে ফের শহর জুড়ে তল্লাশিতে নেমেছেন সিবিআই আধিকারিকরা। আজ, মঙ্গলবার সকালে তিনভাগে বিভক্ত হয়ে তদন্তকারী আধিকারিকরা তিন দিকে গিয়েছেন।

সূত্রের খবর, একটি দল যায় গড়িয়াহাটের দিকে, একটি দল যায় যোধপুর পার্কের দিকে, অন্য একটি দল যায় ইএম বাইপাসের দিকে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুসারে একটি দল যোধপুর পার্কের একটি ফ্ল্যাটে গিয়েছেন। জানা গিয়েছে ৫ জন সিবিআই আধিকারিক গিয়েছেন তল্লাশি চালানোর জন্য গিয়েছেন। তবে ঠিক কী কারণে এই তল্লাশি সেই বিষয়ে এখনও জানা যায়নি।  

এর আগেই একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে তদন্তকারী আধিকারিকরা বহু নদগ টাকা উদ্ধার করেছে। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়ি থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছিল ইডি।

উল্লেখ্য, রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লাপাচার, গরুপাচার সহ একাধিক মামলার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি। সোমবারেও  কলকাতার লোয়ার রাউডন স্ট্রিটে এক সংস্থার অফিসে ব্যাঙ্ক কর্মীকে টাকা গোনার মেশিন নিয়ে প্রবেশ করতে দেখা যায়। ওই অফিসে হানা দিয়েছিলেন ইডি আধিকারিকরা। 

Advertisement
Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.