Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Jammu:জম্মুতে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু

deshersamay

Share article:

দেশের সময়: জম্মুতে একই পরিবারের ৬ জনের রহস্যমৃত্যু। বুধবার সকালে বাড়িতেই তাঁদের দেহ উদ্ধার হয়। খবর চাউর হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ এসে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

এটি খুন নাকি আত্মহত্যা তা নিয়ে এখনও ধন্দ রয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সাকিনা বেগম, তাঁর দুই মেয়ে নাসিমা আখতার ও রুবিনা বানো, ছেলে জাফর সালিম এবং দু’জন নিকটাত্মীয় নুর উল হাবিব ও সাজাদ আহমেদ। জম্মুর সিধরা এলাকায় একটি বাড়ি থেকে দেহগুলি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সবক’টি দেহ নিয়ে যাওয়া হয়েছে শহরের সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন