Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bipasha Basu : মাতৃত্বকালীন ফোটোশ্যুট করলেন বিপাশা ! বি টাউনে আসছে নতুন অতিথি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আলিয়ার পর এবার বিপাশা বসু । বলিপাড়ায় আসতে চলেছে নতুন অতিথি। মা হতে চলেছেন বি টাউনের বঙ্গতনয়া।

ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘জীবনে একটি নতুন সময়, একটি নতুন পর্ব, সর্বোপরি নতুন আলো আসতে চলেছে। আমাদের নিজেদের জীবনটাকে পরিপূর্ণ করে তুলছি এবং গুছিয়ে নিচ্ছি। এতদিন আমরা দু’জন ছিলাম। এখন তিনজন হয়ে যাব।’ সবশেষে বাঙালি মায়েদের মতোই সন্তানের মঙ্গলকামনা করে দুগ্গা দুগ্গা লেখেন অভিনেতা।

গত কয়েক সপ্তাহ ধরেই বলিউডে এই জল্পনা শোনা যাচ্ছিল। অবশেষে ১৬ অগস্ট এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন বিপাশা ও তাঁর স্বামী করণ সিং গ্রোভার। এদিন সকালে ইনস্টাগ্রামে বিপাশা নিজের বেবি বাম্প-সহ দুটি ছবি পোস্ট করেন। সেখানে তাঁর সঙ্গে দেখা মিলছে স্বামী করণেরও।

https://www.instagram.com/p/ChT3SgaNdJF/?igshid=YmMyMTA2M2Y=
Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন