Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

Partha Chattopadhyay Arrest :২৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রায় ২৭ ঘণ্টা ধরে জেরা ও তল্লাশি করার পর রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টা নাগাদ শিল্প মন্ত্রী তথা প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবর সামনে আসার পর থেকেই সিজিও কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও নিশ্ছিদ্র করা হয়েছে।সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে বহু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই দিল্লি থেকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন ইডির দুই শীর্ষ কর্তা।

গতকাল রাতভর জেরা পর্ব চলেছে। রাত সাড়ে ১০টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়িতে পৌঁছন ইডির এক আধিকারিক। শনিবার সকালেও মন্ত্রীর বাড়িতে ছিলেন ইডির অফিসারেরা। নাকতলায় পার্থবাবুর বাড়ির বাইরে ছিল পুলিশি প্রহরা। এদিন সকালে জিজ্ঞাসাবাদ পর্ব চলার সময় পার্থবাবু অসুস্থ বোধ করায় খবর দেওয়া হয় ডাক্তারকে। সকাল ৮টা নাগাদ মন্ত্রীর বাড়িতে পৌঁছয় মেডিক্যাল টিম। তার কিছুক্ষণ পরেই পার্থবাবুর আইনজীবী পৌঁছন বাড়িতে। এর ঘণ্টাখানেক পরে গ্রেফতার করা হয় তাঁকে।

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ জমা পড়েছিল কলকাতা হাইকোর্টে। সেই সব মামলার শুনানির পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই সঙ্গে বিচারপতি এও জানিয়েছিলেন, সিবিআই যদি মনে করে রাজনৈতিক প্রভাবশালীদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে, তাও তারা করতে পারে।

এজন্য আদালতের থেকে পৃথক ভাবে অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। কলকাতা হাইকোর্টের ওই নির্দেশেই স্কুল সার্ভিস দুর্নীতির তদন্ত করছে সিবিআই ও ইডি। তাৎপর্যপূর্ণ হল, এ ক্ষেত্রে কোনও ঢিলেমি দেখলে আবার প্রতিক্রিয়া জানাচ্ছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

ওই তদন্ত সূত্রেই শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়কে ম্যারাথন জেরা করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা। পার্থবাবুর পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন ও প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন কর্তাদের বাড়িতে তল্লাশি চালায় ইডি। তা ছাড়া পার্থবাবুর ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে ২০ কোটি টাকা উদ্ধার করে কেন্দ্রীয় এজেন্সি।

এর পরই অনেক রাতে বিশাল কেন্দ্রীয় বাহিনী নিয়ে পার্থবাবুর বাড়িতে পৌঁছে যান ইডির এক পূর্বাঞ্চলীয় কর্তা। তার পর রাতভর জিজ্ঞাসাবাদ চলে। এদিন সকালে প্রাক্তন শিক্ষা মন্ত্রীকে গ্রেফতার করে ইডি। আজ তাঁকে আদালতে পেশ করা হতে পারে।

পার্থবাবু ছাড়াও শুক্রবার তল্লাশি চালানো হয়েছে শিক্ষা প্রতি মন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে। পরেশের মেয়ে অঙ্কিতা অধিকারীকে নিয়ম ভেঙে স্কুলে চাকরি দেওয়া হয়েছিল। সেই চাকরি থেকে তাঁকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তা ছাড়া অঙ্কিতা মাইনে ফেরত দেওয়ার নির্দেশও আদালত দিয়েছে।

এ ছাড়া এদিন তল্লাশি চালানো হয়েছে প্রাথমিক শিক্ষা বোর্ডের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের বাড়িতে। তল্লাশি চলেছে পার্থবাবুর প্রাক্তন ওএসডি এবং ব্যক্তিগত সহায়ক পিকে বন্দ্যোপাধ্যায় এবং সুকান্ত আচার্যর বাড়িতেও। পাশাপাশি চাকরি দেওয়ার নামে প্রতারণায় অভিযুক্ত চন্দন মণ্ডল, মাধ্যমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সৌমিত্র সরকারের বাড়িতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চালিয়েছেন ইডির অফিসাররা।

Advertisement
Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.