Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

Anubrata Mandal: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় সিবিআইয়ের দপ্তরে হাজিরা দিতে আসছেন না অনুব্রত, কেন?‌

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গত সপ্তাহে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছিলেন।

এর পর আজও তাঁকে জেরার জন্য তলব করেছিল সিবিআই। কিন্তু আজ, মঙ্গলবার সিবিআই দপ্তরে হাজিরা দিতে যাচ্ছেন না অনুব্রত মণ্ডল। আইনজীবী মারফত আবেদন করতে চলেছেন তৃণমূল নেতা। তবে এখনও সেই আবেদন সিবিআই কর্তাদের হাতে পৌঁছয়নি।  কিন্তু কেন?‌

জানা গিয়েছে শারীরিক অসুস্থতাই কারণ। আগের দিন নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিয়েই চলে গিয়েছিলেন এসএসকেএম–এ। সেখানে আউটডোরে চিকিৎসা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শেই আজ হাজিরা থেকে দূরে থাকছেন বলে খবর।  এদিন সিবিআই–কে চিঠি দিয়ে জানানো হবে, ‘‌শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল। আগের দিন হাজিরা দিয়েই তিনি চলে গিয়েছিলেন এসএসকেএমে।সেখানে আউটডোরে চিকিৎসা হয় তাঁর। চিকিৎসকদের পরামর্শেই আজ হাজিরা থেকে দূরে থাকছেন বলে খবর।  

এদিন সিবিআই–কে চিঠি দিয়ে জানানো হবে, ‘‌শারীরিকভাবে অসুস্থ অনুব্রত মণ্ডল। আগের দিন হাজিরা দিয়েই তিনি চলে গিয়েছিলেন এসএসকেএমে। সেখানে তাঁকে ১৫ দিন বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।’ ১৫ দিন পর তিনি যোগাযোগ করবেন সিবিআই অফিসে।‌ তবে তদন্তে সব রকম সাহায্যের আশ্বাস দেবেন বীরভূমের তৃণমূল সভাপতি বলে জানা গিয়েছে। 

গরু পাচার কাণ্ড এবং পরে ভোট পরবর্তী হিংসার ঘটনায় অনুব্রতকে জেরার জন্য তলব করে সিবিআই। বিধানসভা ভোটের ফল বেরনোর দিন, ইলামবাজারের গোপালনগরে খুন হন বিজেপি কর্মী গৌরব সরকার।

পরিবারের অভিযোগ, বিজেপি করায় তাঁকে পিটিয়ে খুন করে তৃণমূলের দুষ্কৃতীরা। সেই কাণ্ডেও অনুব্রতকে জেরা করতে চায় সিবিআই। 

এপ্রিলে তিনি চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই দপ্তরে যাওয়ার পথে এসএসকেএম যান। তার পর সেখানে ভর্তি হন। অবশেষে গত বৃহস্পতিবার সিবিআই দপ্তরে হাজিরা দেন অনুব্রত। সেখানে তাঁকে সাড়ে তিন ঘণ্টা জেরা করেন আধিকারিকরা। এর পরেই চলে যান ফের এসএসকেএম। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.