প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Recruitment:রাজ্য সরকার ৬০০ গোয়েন্দা সহ ২ হাজার কনস্টেবল নিয়োগ করবে,সিদ্ধান্ত মন্ত্রিসভার বৈঠকে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই বৈঠকে স্বরাষ্ট্র দফতরের একাধিক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এর মধ্যে অন্যতম হল ৬০০ গোয়েন্দা নিয়োগ । সেই সঙ্গে ২ হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য। এর মধ্যে ১৪২০ জনকে নেওয়া হবে উইনার্স স্কোয়াডে।

প্রসঙ্গত, এই উইনার্স স্কোয়াড হল কলকাতা পুলিশের মহিলা কর্মীদের নিয়ে গঠিত স্কোয়াড। যার অর্থ হল, ২ হাজার কনস্টেবলের মধ্যে ১৪২০ টি পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।

মন্ত্রিসভার বৈঠক সবে শেষ হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক হওয়ার কথা। গোয়েন্দা বলতে কী পদের কথা বলা হচ্ছে তা সাংবাদিক বৈঠকে আরও স্পষ্ট করা হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রয়েছে। কোথায় এবং ঠিক কোন স্তরে কত জনকে নিয়োগ করা হবে তাও তখন জানা যেতে পারে।

এ ছাড়া জঙ্গলমহলে ১০৫ জন হোম গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে ৪৮ টি শূন্যপদে প্রাক্তন মাওবাদীদের নেওয়া হবে। বাকি পদে মাওবাদী পরিবারের থেকে ছেলেমেয়েদের নেওয়া হবে বলে জানা গিয়েছে।

সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের উন্নয়নের মূল স্রোতে ফেরানোর জন্য আর্থ সামাজিক উন্নয়নের অঙ্গীকারও করেছিলেন তিনি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন