Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Arjun Singh: প্রত্যাবর্তন সময়ের অপেক্ষা, অর্জুনকে দাগি ক্রিমিনাল বলেছিলেন জ্যোতিপ্রিয়, আজ বললেন ‘নৈতিক জয়’

deshersamay

Share article:

২০১৯ সালে লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন অর্জুন সিংহ। তিন বছর বাদে আবার ঘর বদলে তৃণমূলে যোগ দেওয়ার সম্ভাবনা বারাকপুরের বিজেপি সাংসদের।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে পৌঁছলেন অর্জুন সিংহ। ঘাসফুলে যোগদান পর্ব হতে পারে আজই।

দেশের সময় ওয়েবডেস্কঃ মনে পড়ে গত ছাব্বিশে জানুয়ারির কথা?

ব্যারাকপুর গান্ধী ঘাটে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানে জ্যোতিপ্রিয় ছিলেন বটে। তবে রাজ্যপালের মঞ্চ বয়কট করে নীচে বসেছিলেন।

সেদিন বালু মল্লিক বলেছিলেন, “আমি রাজ্যপালকে বলেছি, প্রোটোকল মিনিস্টার হিসেবে আমি এসেছি। কিন্তু মঞ্চে উঠব না। কারণ আপনার পাশে একটা দাগি ক্রিমিনাল বসে আছে। তার নাম অর্জুন সিং৷

” আজ রবিবার বিজেপি সাংসদ অর্জুন যখন তৃণমূলে ফিরছেন তখন সেই তিনি রাজ্যের বনমন্ত্রী তথা উত্তর চব্বিশ পরগনা তৃণমূলের অবিসংবাদী নেতা জ্যোতিপ্রিয় বললেন, “আমাদের নৈতিক জয়।”

এদিন অবশ্য সেসব কথা মনে করতে চাননি জ্যোতিপ্রিয়। অর্জুন ক্যামাকস্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যাওয়ার আগে জ্যোতিপ্রিয় সেখানে পৌঁছন। সাংবাদিকদের তিনি বলেন, “এটা আমাদের নৈতিক জয়। প্রমাণ হল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছত্রচ্ছায়ায় থাকতে হবে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় দেশনেত্রী।”

তিনি আরও বলেন, “তৃণমূল শৃঙ্খলাপরায়ণ দল। দলের নেতৃত্ব যখন কোনও সিদ্ধান্ত নিয়েছে তখন সেখানে অন্য মত আমাদের নেই।” অর্জুন যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্কেত নিয়ে তৃণমূলে ফিরছেন এ ব্যাপারে সন্দেহ নেই।

কারণ অর্জুন যেভাবে তৃণমূল ছেড়েছিলেন, বিজেপিতে গিয়েছিলেন এবং গত তিন বছর কালীঘাট তথা বন্দ্যোপাধ্যায় পরিবারের বিরুদ্ধে যতটা আগ্রাসী ছিলেন তাতে হরিশ চ্যাটার্জি স্ট্রিটের সঙ্কেত না থাকলে তাঁর তৃণমূলে ফেরা সম্ভব ছিল না।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন