প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Kolkata Traffic: এবার গুগল ম্যাপেই কলকাতার ট্রাফিক জ্যামের আপডেট!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গুগল ম্যাপে এবার পাওয়া যাবে রাস্তাঘাটের ট্রাফিক জ্যামের হালচাল (kolkata traffic)। কলকাতা পুলিশের (Police) তরফে সেই বন্দোবস্ত করা হয়েছে। একটি সফটওয়ার ফার্মের সঙ্গে চুক্তির মাধ্যমে গুগল ম্যাপে শহরের প্রতিটি রাস্তার ট্রাফিকের খবর লাইভ তুলে ধরার পদ্ধতি চালু করা হচ্ছে।

কোন রাস্তা কোথায় যায় গুগল ম্যাপে সেসব সহজেই জানা যায়। শহরের অচেনা অলিগলিতে চলার সময় এই ম্যাপই এখন ভরসা (kolkata traffic)। কিন্তু ম্যাপে রাস্তা দেখা গেলেও সেই রাস্তায় জ্যাম রয়েছে কিনা, কোনও ঘটনা ঘটেছে কিনা সেসব তথ্য গুগল ম্যাপে পাওয়া যেত না। এবার সেই ব্যবস্থা করা হচ্ছে বলে খবর।

পুলিশের কাছ থেকে তথ্য নিয়ে সরাসরি গুগল ম্যাপে তা যোগ করা হবে। সাধারণ মানুষের কলকাতার রাস্তায় যাতায়াত এতে আরও সহজ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

পাঁচ থেকে সাত মিনিট অন্তর অন্তর গুগল ম্যাপে ট্রাফিক আপডেট দেওয়া হবে এবার থেকে। আর কিছুদিনের মধ্যেই এই ব্যবস্থা বাস্তবায়িত হবে বলে খবর।
কলকাতার রাস্তায় মিছিল, মিটিং লেগেই থাকে। দুর্ঘটনার জেরেই অনেক সময় বন্ধ হয়ে যায় যান চলাচল।

এই সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষকে সতর্ক করতে এতদিন কলকাতা পুলিশ নিজেদের টুইটার হ্যান্ডেল ব্যবহার করত। সোশ্যাল মিডিয়ায় তারা রাস্তাঘাটের খবর জানিয়ে দিত।

এখন থেকে গুগল ম্যাপেও সেই তথ্য তুলে ধরা হবে। গুগল ম্যাপে ৪ থেকে ৫ কিলোমিটার আগেই মানুষকে সামনের রাস্তার ট্রাফিক আপডেট দেওয়ার লক্ষ্য রেখেছে পুলিশ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন