Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Trekking:হেঁটে আসুন হিমবাহের মধ্যে , ট্রেকিংয়ের স্বর্গরাজ্য পিণ্ডারী রুট!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: পাহাড়ে ঘুরতে যেতে ভালবাসেন অনেকেই।তবে এক শ্রেণির মানুষ আনন্দ পান ট্রেকিং করতে। দুর্গম পথে হেঁটে অ্যাডভেঞ্চার করতে করতে প্রকৃতির শোভা দেখা তাঁদের নেশা।

আপনি যদি সেরকম হন তবে সুখবর আছে। দু’ বছর পর খুলে দেওয়া হয়েছে পিণ্ডারী ট্রেকিং রুট। ভারতে ট্রেকিংয়ের অন্যতম জনপ্রিয় রুট এটি। উত্তরাখণ্ডের পাহাড়ি পথের সঙ্গে বাড়তি আকর্ষণ হিমবাহের মধ্যে দিয়ে চলা, যার টানে প্রতি বছর বহু মানুষ পিণ্ডারীতে ট্রেক করতে আসেন।

কোভিডের জন্য দু’ বছর বন্ধ ছিল এই রুট। এর সঙ্গে বন্ধ ছিল কাফনি এবং সুন্দরধুনগা। এ বছর খুলে দেওয়া হল তিনটে ট্রেকিং রুটই। এদের মধ্যে পিণ্ডারী অপেক্ষাকৃত সহজ রুট এবং সেই সঙ্গে বেশি জনপ্রিয়ও।

কোভিডের আগের বছরেও প্রায় সাড়ে তিন হাজার মানুষ এই রুটে ট্রেক করতে এসেছিলেন। তারপর কালান্তক অতিমারির প্রকোপে বন্ধ ছিল তা। এবার পর্যটন দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হল, ১৫ এপ্রিল থেকে ১৫ জুন খোলা থাকবে পিণ্ডারী রুট, কাফনি এবং সুন্দরধুনগা। বর্ষায় বন্ধ, ফের ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর খোলা হবে।   

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন