Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সন্ধ্যা মুখোপাধ্যায়ের জীবনাবসান, শোকের ছায়া নেমেছে সঙ্গীত জগতে

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা জয় করেছিলেন হেলায়।কিন্তু শেষ পর্যন্ত আর লড়াইটা জিততে পারলেন না গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার বাইপাসের ধারে বেসরকারি এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। 

সকাল থেকেই অবনতি হয়েছিল তাঁর শারীরিক অবস্থার, সন্ধেয় চলে গেলেন গীতশ্রী। তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমেছে সঙ্গীতজগতে।

গত ৬ ফেব্রুয়ারি দেশের মানুষকে কাঁদিয়ে চিরবিদায় নিয়েছেন সঙ্গীতের সরস্বতী লতা মঙ্গেশকর। তাঁর কিছুদিনের মধ্যেই থামল গীতশ্রীর সুরও। ৯০ বছর বয়সে অন্য সুরলোকে চলে গেলেন সন্ধ্যা মুখোপাধ্যায়।

খবর টুইট করে জানিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। জানা গিয়েছে, কার্ডিয়ার অ্যারেস্ট হয় তাঁর। তার জেরেই মৃত্যু। পরিবারের সদস্যরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন হাসপাতালে। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন