Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

West Bengal Weather Update : শীতের ব্যাটিং জমেছে বঙ্গে, বাংলায় পারদপতন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শীতের ব্যাটিং শুরু হয়ে গেছে বাংলায়। কলকাতার পুরসভা ভোটের সকাল থেকে শহরে জাঁকিয়ে শীতের পূর্বাভাস। শীতে যবুথবু হবে পঞ্জাব-কলকাতা। আজ ১৩.৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা কলকাতার। 

পশ্চিমের জেলাগুলিতে ১০-র কাছাকাছি পৌঁছবে পারদ। রবিবার থেকে পারদ আরও নামতে পারে। পৌষের শুরুতেই জাঁকিয়ে শীতে কাঁপবে রাজ্য৷

আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, তাপমাত্রা আরও নামবে। গতকালই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৯ ডিগ্রি। আজ আরও কমে ১৩.৫ ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে।কলকাতা ও আশপাশের এলাকায় জমিয়ে ঠান্ডা পড়েছে। উত্তরের পাহাড়ি জেলাগুলিতেও কনকনে ঠান্ডা কাঁপুনি ধরাচ্ছে৷

আজ, শনিবার থেকে পরবর্তী তিন দিনে আরও ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। একই অবস্থা থাকার কথা কলকাতারও। আজ থেকে আগামী ৩ দিনে ২-৩ ডিগ্রি সেলসিয়ায় তাপমাত্রা কমতে পারে।

শুক্রবার ছিল মরসুমের শীতলতম দিন। হাড়হিম উত্তুরে হাওয়ায় তাপমাত্রা নেমে গিয়েছিল স্বাভাবিকের নীচে। আজ থেকে আরও ২ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা আছে। হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার থেকে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে। আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে ভোরের দিকে ঘন কুয়াশার দাপট থাকবে।

হাল্কা শোয়েটার, চাদরে এতদিন বেশ দিন কাটছিল। তবে এবার ভারী গরমের জামাকাপড় নামানোর সময় এসে গেছে। লম্বা ইনিং খেলার প্রস্তুতি নিয়েই এসেছে শীত। । ১৪ ও ১৫ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪.২ ডিগ্রি সেলসিয়াসে। আগামী সপ্তাহ থেকে আরও পারদ পতনের সম্ভাবনা আছে। তাপমাত্রা আরও তিন ডিগ্রি কমতে পারে বাংলায়।

আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তরবঙ্গের জেলায় শীতের আমেজ আরও বাড়বে। সেই সঙ্গে কুয়াশার দাপটও থাকবে। এখন উত্তর-পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে। এই ঝঞ্ঝা পূর্বদিকে বাঁক নিচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে তাপমাত্রা আরও নামবে। শ্রীলঙ্কা ও সংলগ্ন ভারত মহাসাগরে ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপের চেহারা নেবে।

এই নিম্নচাপের ফলে সমুদ্র উত্তাল হবে। মৎস্যজীবীদের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর যেতে নিষেধ করা হচ্ছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে আগামী কয়েক দিন প্রবল বর্ষণের সম্ভাবনা।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। সিকিম ও অরুণাচলের পাহাড়ি এলাকাগুলিতে বৃষ্টি হতে পারে।

উত্তর রাজস্থানে ব্যাপক শৈত্যপ্রবাহের পূর্বাভাস। জম্মু-কাশ্মীর, লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তর প্রদেশের কিছু অংশেও শৈত্যপ্রবাহের সর্তকতা। আগামীকাল ও পরশু রবি ও সোমবার পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, এবং দিল্লির একাংশ শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

শৈত্যপ্রবাহের সর্তকতা সৌরাষ্ট্র ও  কচ্ছ সংলগ্ন এলাকায়। আগামী কয়েকদিন ঘন কুয়াশা হবে রাজধানী দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়ে। ঘন কুয়াশার সর্তকতা অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরায়।

কুয়াশা হবে বিহার, ঝাড়খণ্ড, পূর্ব ভারতের রাজ্যগুলিতে। গ্রাউন্ড ফ্রস্টের পরিস্থিতি তৈরি হবে পঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড় এবং উত্তর রাজস্থানে। তার ফলে কোল্ড পরিস্থিতি হতে পারে এই সমস্ত রাজ্য-সহ উত্তর-পশ্চিম ভারতে। 

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের প্রভাব। সঙ্গে রয়েছে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। আগামী ৪-৫ দিন বৃষ্টি হবে অন্ধপ্রদেশ, তামিলনাড়ু, কেরল, পুদুচেরি, করাইকাল ও দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে। অতি বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে।

আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তুষারপাতের সম্ভাবনা রয়েছে লাদাখ, মুজাফফরাবাদ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু অংশে।

২১ ডিসেম্বর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ১২ ডিগ্রি সেলসিয়াসে। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন