Miss Universe: ২১ বছর পর মিস ইউনিভার্স’-এর মঞ্চে ভারতীয় তনয়া, খেতাব জিতলেন পঞ্জাবের হরনাজ সান্ধু: দেখুন ভিডিও
deshersamay
Miss Universe 2021: লারা দত্তের (Lara Dutta) খেতাব জেতার ২১ বছর পর ফের ভারতীয় কন্যা জিতলেন ‘মিস ইউনিভার্স’-এর তকমা।

দেশের সময় ওয়েবডেস্কঃনয়াদিল্লি: ২১ বছর পর মিস ইউনিভার্সের (Miss Universe) মঞ্চে এক ভারতীয় বিজয়ী। পঞ্জাবের হরনাজ সান্ধু (Harnaaz Kaur Sandhu) জিতলেন ‘মিস উইনিভার্স’-এর খেতাব। লারা দত্তের বিজয়ী হওয়ার ২১ বছর পর ফের এক ভারতীয় কন্যার মাথায় উঠল সেরার শিরোপা।তার আগে বঙ্গতনয়া সুস্মিতা সেন। সান্ধু তৃতীয় ভারতীয় কন্যা যিনি ব্রহ্মাণ্ড সুন্দরী হলেন।
https://twitter.com/MissUniverse/status/1470227063789563907?t=O49yzZYSELI6kQ0wdADZ0Q&s=19

২১ বছরের পঞ্জাবী তরুণীর মূল দুই প্রতিপক্ষ ছিলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে। মিস সান্ধুকে এদিন সেরার মুকুট পরিয়ে দিলেন গত বছর অর্থাৎ ২০২০-এর ‘মিস ইউনিভার্স’, মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা।
রবিবার রাতে ইজরায়ালের এইলাটে বসেছিল ৭০তম মিস ইউনিভার্স-এর আসর। সেখানেই প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে পিছনে ফেলে সেরার মুকুট ছিনিয়ে পঞ্জাবের ২১ বছরের সুন্দরী হারনাজ।

India's Harnaaz Sandhu crowned Miss Universe 2021
— ANI Digital (@ani_digital) December 13, 2021
Read @ANI Story | https://t.co/PjP42LmzK7#HarnaazSandhu #MissUniverse2021 pic.twitter.com/4Y5e60v87L

হরনাজ সান্ধু, বিভিন্ন সৌন্দর্য প্রতিযোগিতায় তাঁর যাত্রা শুরু করেন মাত্র ১৭ বছর বয়সে। এর আগে তিনি ‘মিস ডিভা ২০২১’-এর খেতাবও জিতেছেন। তাছাড়া ‘ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব ২০১৯’-এর তকমাও জিতেছেন। ‘ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯’-এর সেরা ১২-এর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। এছাড়া তিনি পঞ্জাবী ছবি ‘ইয়ারা দিয়া পু বরা’ ও ‘বাই জি কাট্টুঙ্গে’-তেও কাজ করেছেন তিনি।

