Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Bangaon: ডাকু এখন চেয়ারম্যান নেই, তা বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না! বনগাঁয় পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য মদনের

deshersamay

Share article:

আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে :

দেশের সময় ওযেবডেস্কঃ পুজোর উদ্বোধন করতে গিয়ে ওহ লাভলি! সহ নানা গানে দর্শদের মাতালেন মদন মিত্র। পাশাপাশি দলত্যাগী নেতাদের কটাক্ষ করতে ছাড়লেন না রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

রবিবার বনগাঁর শিমুলতলা আয়রন গেট স্পোর্টিং ক্লাবে পুজোর উদ্বোধনে যান মদন মিত্র। সেখানে গানের মাঝেমাঝে নাম না করে শুভেন্দু অধিকারীকে কুমড়ো বলেও কটাক্ষ করেন। গানে কথায় বিরোধীদের নিশানা করেন মদন। বলেন, ‘কুমড়োগুলো ফুলো ফুলো, অনেক দামে বিক্রি হল। সঙ্গে ছিল ঢাঁড়শ মুলো। ওরা সব ব্যাক করল।’ আরও বলেন, আমি বাংলার ক্রাশ হতে চাই না। আমি চাই বিজেপি দাঙ্গা করলে বনগাঁয় ওদের ত্রাস হতে।

এদিন মন্ডপে ফিতে কেটে পুজোর উদ্বোধন করে মদন মিত্র বলেন, এই পুজোর উদ্যোক্তা ডাকু ও জোৎস্নার সঙ্গে আমার সম্পর্ক বহু পুরনো। ডাকু এখন চেয়ারম্যান নেই। তা বলে তো সম্পর্ক হারিয়ে যেতে পারে না! তাই ডাকুর উদ্বোধনে সাড়া দিয়ে পুজোর উদ্বোধন করলাম। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন