Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

মমতাকে ফোন মোদীর, খোঁজ নিলেন বাংলার বন্যা পরিস্থিতির, সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময় ওযেবডেস্কঃ বাংলার বন্যা পরিস্থিতি ক্রমশই ভয়াবহ আকার ধারণ করছে ৷ এরই মধ্যে বন্যা পরিস্থিতির খোঁজ নিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, বুধবার সকালে প্রধানমন্ত্রী ফোন করেন মুখ্যমন্ত্রীকে। দু’জনের মধ্যে রাজ্যে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।নবান্ন সূত্রে খবর, একইসঙ্গে কেন্দ্রের তরফে রাজ্যকে সবরকমের আশ্বাস দেন তিনি।

এদিনই দুই জেলার বন্যা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে তাঁর কপ্টারে যাওয়ার কথা থাকলেও পরে সফর সূচি বদল হয় আবহাওয়ার কারণে। সড়ক পথে উদয়নারায়ণপুর হয়ে খানাকুল যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বেলা সাড়ে বারোটার খবর, কালীঘাটের বাড়ি থেকে উদয়নারায়ণপুরের উদ্দেশে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এর আগে ইয়াসের সময়ে বাংলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। যদিও সেই সময়ে মুখ্যমন্ত্রী কলাইকুণ্ডা বিমানঘাঁটিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলেও বৈঠক করেননি। সেই বৈঠকে তৎকালীন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি নিয়ে অনেক দূর জল গড়িয়েছিল।


ইতিমধ্যেই রাজ্য সরকার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছেন, কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেচমন্ত্রী।

ইতিমধ্যেই রাজ্য সরকার বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্রের দিকে আঙুল তুলেছে। রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেছেন, কেন্দ্রীয় সরকার ষড়যন্ত্র করে বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি করেছে। রাজ্যকে না জানিয়ে জল ছাড়া নিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সেচমন্ত্রী।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.