Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
যশোর রোডে বিপজ্জনক মরা ডাল কাটার কাজ শুরু হতে চলেছে জানালেন খাদ্যমন্ত্রী, খুশি বনগাঁর বাসিন্দারা : দেখুন ভিডিও World Cup 2026: নকআউটে নেদারল্যান্ডস, গ্রুপে তৃতীয় হয়েও আগামীতে উঠতে পারে কোন কোন টিম? বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী!

সফর সফল!‘দু’মাস অন্তর দিল্লি আসব,’ বার্তা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওযেবডেস্কঃ দিল্লির হাইভোল্টেজ সফর সেরে কলকাতায় ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷একুশের বিধানসভা ভোটে বিপুল জয়ের পর গত সোমবার প্রথম দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাঁচ দিনে দ্বৈত ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। এক, বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করে রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া জানিয়েছিলেন মমতা। সেইসঙ্গে জাতীয় স্তরে নিজেকে বিরোধীনেত্রী হিসেবে তুলে ধরতে একাধিক সর্বভারতীয় ও আঞ্চলিক বিরোধী দলের নেতানেত্রীদের সঙ্গে দেখা করেছেন দিদি। শুক্রবার দিল্লি ছাড়ার আগে জানিয়ে দিলেন, এবার থেকে দু’মাস অন্তর দিল্লি সফরে যাবেন তিনি।

এদিন মমতা জানিয়েছেন, তাঁর এই দিল্লি সফর সফল। একদিকে তিনি যেমন রাজ্যের বিভিন্ন দাবিদাওয়া জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, তেমনই বিভিন্ন রাজনৈতিক দলের নেতানেত্রীদের সঙ্গে দেখা করেছেন। মমতা এদিন রাজধানী ছাড়ার আগে সাংবাদিক সম্মেলন করে বলেন, “ভ্যাকসিন এবং ওষুধের ব্যাপারে প্রধানমন্ত্রীকে বলেছি। এবার দিল্লি এসে অনেক রাজনৈতিক নেতানেত্রীদের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। সংসদে গেলে সবার সঙ্গে একসঙ্গে দেখা হত। কিন্তু কোভিডের কারণে সেই পরিস্থিতি নেই।”

ফের একবার পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়া, বেকারি—ইত্যাদি নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মমতা। তাঁর কথায়, “দেশের পরিস্থিতি ভাল নয়। কোনও মানুষ ভাল নেই। আগে দেশকে বাঁচাতে হবে। দেশের উন্নতি চাই, মানুষের উন্নয়ন চাই’।

এবার দিল্লি সফরে একাধিক বিরোধী নেতানেত্রীর সঙ্গে দেখা করেন তৃণমূলনেত্রী। বুধবার ১০ জনপথে গিয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন তিনি। বৈঠক করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গেও।বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন ডিএমকে-র সাংসদ কানিমোঝি। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.