Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

ভূমিকম্পে কেঁপে উঠল দার্জিলিং, সিকিম, গ্যাংটক!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সন্ধের পর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর-পূর্ব ভারতের একাংশ। কম্পন অনুভূত হয় দার্জিলিং, সিকিমে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিশেষ খবর নেই। যদিও আচমকা কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পাহাড়বাসীর মধ্যে। আফটারশকও অনুভূত হয় বেশ কয়েকবার।

সূত্রের খবর, রবিবার সাড়ে ৮টা নাগাদ আচমকা কেঁপে (Earthquake) ওঠে দার্জিলিং, সিকিমের পার্বত্য অঞ্চল। জানা গিয়েছে, পূর্ব সিকিমের কাছে কম্পনের উৎপত্তিস্থল। রাজধানী গ্যাংটক থেকে ১২ কিলোমিটার পশ্চিমে এর কেন্দ্র। সেখান থেকেই কেঁপে উঠেছে মাটি। প্রায় ৫ সেকেন্ড ধরে কম্পন অনুভূত হয়। পাহাড়ের বাসিন্দারা বেশ ভালই তা টের পেয়েছেন। 

শিলিগুড়ি অর্থাৎ সমতলে সেভাবে কম্পন টের পাওয়া যায়নি বলে জানাচ্ছেন বাসিন্দারা। যদিও এর জেরে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে, তা এখনও জানা যায়নি। এই ভূমিকম্পে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

এমনিতে বর্ষার মরশুমে পাহাড়ি এলাকার মাটি আলগা হয়ে ধস নামা প্রায় নিত্যদিনের ব্যাপার। এর জন্য দুর্ঘটনাও ঘটে অনেক সময়ে। আর এবার ধসের পাশাপাশি ভূমিকম্প। ফলে আতঙ্ক বেড়েছে এলাকার মানুষের মধ্যে। কোথায় কতটা ক্ষতি হয়েছে, দিনের আলো না ফুটলে তা বোঝা যাবে না, এমনই মনে করছেন স্থানীয়রা। 

রাতে আফটারশকের আশঙ্কা করছেন তাঁরা।গ্যাংটকের পার্শ্ববর্তী অঞ্চলের মাটি কেঁপে ওঠায় ভয় পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। দার্জিলিং পার্বত্য এলাকাতেও একই পরিস্থিতি। সবমিলিয়ে আতঙ্কের রাত কাটাচ্ছেন পাহাড়ের মানুষ।

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.