Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

অবাক কান্ড! স্বপ্নে বারবার ধর্ষণ করেছেন তান্ত্রিক ,এমনই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন মহিলা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ অবাক কান্ড! স্বপ্নে ধর্ষণ করেছেন তান্ত্রিক। তাও এক বার নয় বহুবার ,আর এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা। বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকার ঘটনা। কয়েক মাস আগে ওই মহিলার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর এরপরই ছেলেকে নিয়ে তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান ওই মহিলা। 

ছেলেকে নিয়ে গেলে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি। ১৫ দিন পর এই ছেলেটির মৃত্যু হয়। তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান ওই মহিলা। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

মহিলার অভিযোগ, এরপর থেকেই চতুর্বেদী তাঁর স্বপ্নে আসছেন এবং বারবার তাকে ধর্ষণ করছেন। পুলিশে অভিযোগ জানানোর পর ওই তান্ত্রিকের খোঁজ করা হয়। তান্ত্রিকের খোঁজ মেলায় তাঁকে জেরা করা হলে তিনি বলেন, ওই মহিলাকে তিনি চেনেনই না। যদিও উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানাগিয়েছে৷

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন