Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

৫দিন জেরার পর শিলং থেকে কলকাতার পথে রাজীব কুমার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ টানা ৩৬ ঘণ্টা, শিলং-এ সিবিআই দফতরে জেরা শেষ করে অবশেষে কলকাতার পথে পুলিশ কমিশনার রাজীব কুমার। বুধবার সকাল সাড়ে ন’টায় ওকল্যান্ডে সিবিআই দফতরে পৌঁছন কলকাতার নগরপাল। বেলা সাড়ে বারোটা নাগাদ তিনি বেরিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দফতর থেকে। তারপর গাড়িতে রওনা দেন বিমানবন্দরের দিকে। বিকেল চারটের সময় তাঁর বিমান ধরার কথা।

সিবিআই সূত্রে খবর, এ বার গোয়েন্দারা রাজীব কুমারের রেকর্ড করা বয়ান খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন। আগামী ২০ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে উঠবে এই মামলা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশেই এই রাজীব কুমারকে সিবিআই-এর মুখোমুখি হতে হয়। শুধু রাজীব কুমার নয়, সারদা কাণ্ডে অন্যতম অভিযুক্ত তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষকেও শিলং-এ ডেকে নিয়েছিলেন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির অফিসাররা। পরপর দু’দিন রাজীব কুমারের মুখোমুখি বসিয়ে জেরা করা হয় কুণালকে। মঙ্গলবারই শিলং থেকে কলকাতায় ফেরেন কুণাল ঘোষ। বুধবার ফিরছেন রাজীব কুমারও।

কলকাতার পুলিশ কমিশনারকে ফের ডাকা হবে কি না, নাকি রেকর্ড করা বয়ান নিয়ে সিবিআই সুপ্রিম কোর্টেই যাবে, সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

পুলিশ কমিশনারের সঙ্গে রয়েছেন ডিসি (এসটিএফ) মুরলীধর শর্মা এবং কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার জাভেদ শামিম। সিবিআই দফতর থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে একটি ধাবায় মধ্যাহ্নভোজ সারেন রাজীব কুমার। ফের সেখান থেকে রওনা দেন বিমানবন্দরের দিকে। এদিনই কলকাতায় ফিরছেন রাজীব কুমার।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.