প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
কথা রাখলে মুখ্যমন্ত্রী , আগের সরকারের ‘ওয়েটিং লিস্ট’ বাতিল করে ৮২ লক্ষের অ্যাকাউন্টে ১৫০০ টাকা পাঠাল শুভেন্দু সরকার , হিসাব বুঝিয়ে দিলেন মুখ্যসচিব ‘বাংলাদেশি ইলিশ’ বলে ভিন রাজ্যের মাছ বিক্রির অভিযোগ, বনগাঁ বাজারে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের পাঁচতলা বাড়ি ভেঙে পড়ল দিল্লিতে! ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে শুধুই চিৎকার,অনেক ‘পেইং গেস্ট’ পড়ুয়ার আটকে থাকার আশঙ্কা এবার পড়ুয়াদের জন্য ‘এক দেশ, এক পড়ুয়া পরিচয়পত্র’! ১০ সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু প্রক্রিয়া বকেয়া টাকা ফেরতের দাবিতে   বনগাঁয় তৃণমূলের জেলা কার্যালয়ে টোটো চালকদের হামলা, ভাঙচুর আগুন : দেখুন ভিডিও

লকডাউনে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে,জানালেন মুখ্য সচিব

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউন মানে পুরোপুরি লকডাউন। সেখানে মদের দোকানকেও কোনও ভাবে ছাড় নয়। কারণ তা জরুরি বা অত্যাবশ্যকীয় পণ্য নয়। শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় পষ্টাপষ্টি জানালেন, রবিবার থেকে টানা ১৫ দিন রাজ্যে সমস্ত মদের দোকান বন্ধ থাকবে।

গত বছরও লকডাউনের সময়ে গোড়ার দিকে মদের দোকান খোলা ছিল। কিন্তু এক শ্রেণির অসাধু ব্যবসায়ী তার মধ্যেই কালোবাজারি শুরু করে। পরে সরকার মদের দোকান খোলায় ছাড় দেয়। কিন্তু দেখা যায়, মদের দোকানের বাইরে এত লম্বা লম্বা লাইন পড়েছে যে তাতে সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে। লকডাউনের উদ্দেশ্য হল, সংক্রমণের শৃঙ্খল ভাঙা।

কিন্তু মদের দোকান খোলা রাখতে গিয়ে দেখা যায়, তা সম্ভব হচ্ছে না। তাই এ বার কোনও ঝুঁকি নিল না সরকার।
তবে মদের দোকান বন্ধ থাকলেও মিষ্টির দোকান সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। মুখ্য সচিব বলেন, মিষ্টির দোকানের সঙ্গে দুধ ও তার জোগানের সম্পর্ক রয়েছে। অনেকের জীবিকাও এর সঙ্গে জড়িত। তাই দিনে সীমিত সময়ের জন্য মিষ্টির দোকান খোলা থাকবে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন