Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Daily Horoscope 8 may 2021: সিংহ রাশির অপচয় বৃদ্ধি, কুম্ভের মানসিক তৃপ্তি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মেষ থেকে মীন রাশি। রাশিচক্রের এই ১২টি রাশির ওপর আমাদের জীবন অনেকাংশে নির্ভরশীল। আমাদের জীবনের ভালো-মন্দ যা কিছু তা নির্ধারিত হয় এই ১২টি রাশির অবস্থান ও তার ওপর গ্রহ-নক্ষত্রের প্রভাবের ওপর ভিত্তি করে। রাশিফল জ্যোতিষশাস্ত্রের এমন একটি শাখা,যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যৎবাণী করে। বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। একইরকম ভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়ে থাকে।

মেষ/ARIES
মেধার বিকাশ। বন্ধুদের থেকে সহযোগিতা পেতে পারেন। কর্মক্ষেত্রে অনুশোচনা বোধ করবেন।

বৃষ / TAURUS
বিষণ্ণতা।  দাম্পত্য সুখ মিলবে। আরোগ্যলাভ হবে। পরিকল্পনায় সাফল হবেন। 

মিথুন GEMINI
শরিকি বিরোধ। সাবধানে সিদ্ধান্ত নেবেন। উপার্জন বৃদ্ধির সম্ভাবনা। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিন।  

কর্কট CANCER
পরোপকার। পারিবারিক ব্যস্ততা থাকতে পারে। ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যারা সতর্ক হন। অভীষ্ট পূরণ হতে পারে।  

সিংহ LEO
 
অপচয় বৃদ্ধি। কর্মে সুখ্যাতি লাভ হবে। পত্নীর সঙ্গে বিরোধ হতে পারে। ব্যবসার দিকে নতুন যোগাযোগ হতে পারে।
 

কন্যা VIRGO
প্রণয়াশক্তি। নিজের দায়বদ্ধতা এড়ানোর ফলে সংসারে অশান্তি। বন্ধুদের জন্য কর্মে ব্যাঘাত আসতে পারে।  

তুলা LIBRA
হৃদরোগে কষ্ট। তবে সু-সংবাদ প্রাপ্তি হবে। কোন অনৈতিক সম্পর্কের কারণে কিছু ঝামেলা দেখা দেবে। উদাসীনতায় ক্ষতি হতে পারে।

বৃশ্চিক SCORPIO
মিশ্রফল। শিরঃপীড়ার সম্ভবনা। কোনও শত্রু থাকলে তাঁদের থেকে সতর্ক থাকতে হবে। সহায়তা লাভ। 

ধনু SAGITTARIUS
রোগব্যাধি।  বিদ্যার্থীদের পড়াশোনায় অনেক ঝামেলা দেখা দেবে। প্রাপ্তিযোগ রয়েছে। প্রেমে বিঘ্ন আসবে।

মকর CAPRICORN

নিরানন্দ। প্রিয়জনের সঙ্গে মতান্তর হতে পারে। অস্থিরতা বৃদ্ধি পাবে। আংশীদারিতে লাভ। 

কুম্ভ AQUARIUS
মানসিক তৃপ্তি।  শিল্পী ও কলাকুশলীদের কাজের ক্ষেত্রে ঝামেলা হবে। আর্থিক উন্নতি হবে। স্বাস্থ্যের দিকে নজর দিন।

মীন PISCES
অস্ত্রোপচারে সাফল্য। ধার্মিক দিকে মন যেতে পারে, যা আপনার জন্য শুভ। জীবনে নতুন মানুষ আসতে পারে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন