প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

জানুয়ারিতে ইন্টারভিউ,প্রাইমারি স্কুলে ১৬৫০০ শূন্য পদে নিয়োগের নোটিস বেরোবে বুধবার,ঘোষণা মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ   ভোটের আগেই প্রাইমারি স্কুলের ১৬৫০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শেষ করে ফেলতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, আগামিকাল বুধবার প্রাথমিক শিক্ষা বোর্ড প্রাইমারি স্কুলে ১৬৫০০ শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে।
তিনি জানিয়েছেন, এর পর ১০ জানুয়ারি থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত ইন্টারভিউ চলবে। তার পর যত শীঘ্র সম্ভব প্যানেল ঘোষণা করে দেওয়া হবে।


মুখ্যমন্ত্রী এদিন এও জানিয়েছেন, ৩১ জানুয়ারি প্রাথমিকের থার্ড টেট পরীক্ষা অফলাইনে নেওয়া হবে। আড়াই লক্ষ প্রার্থী এই পরীক্ষায় বসবেন।

ক’দিন আগে উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষক নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্ট বড় রায় ঘোষণা করেছে। গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করে স্পষ্ট জানিয়ে দিয়েছে, কবে বিজ্ঞপ্তি জারি করতে হবে, কবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে। হাইকোর্টের সেই নির্দেশ থেকে পরিষ্কার, মে মাসের মধ্যে যথা সময়ে ভোট হলে তার আগে সেই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নাও হতে পারে। যদি না হয় সেক্ষেত্রে রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পরেই শিক্ষক নিয়োগ সম্পূর্ণ হতে পারে।


এই পরিস্থিতিতেই প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সরকার দ্রুত সারতে চাইছে বলে মনে করা হচ্ছে। যাতে জানুয়ারি মাসের মধ্যে ইন্টারভিউ সেরে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যে প্যানেল ঘোষণা করে দেওয়া যায়।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন