প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

হালিশহরে বিজেপি কর্মী খুন!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নির্বাচন যত এগিয়ে আসছে ততই অশান্ত হচ্ছে পরিস্থিতি। ফের বিজেপি কর্মী খুন। এবার খোদ সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়ের বাড়ির এলাকায়। শনিবার সন্ধ্যায় সৈকত ভাওয়াল (৩৫) নামের এক বিজেপি কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যদিও শাসকদল সেই অভিযোগ অস্বীকার করেছে।


প্রত্যক্ষদর্শী এক বিজেপি নেতা ডাক্তার ভূপাল গঙ্গোপাধ্যায় বলেন, “হালিশহর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে আমাদের গৃহ সম্পর্ক অভিযান চলছিল। বারেন্দ্র গলি এলাকায় আমরা যখন বাড়ি বাড়ি যাচ্ছিলাম তখন ১০-১২টি বাইকে তৃণমূল কর্মীরা এসে ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে। সৈকতকে ফেলে পেটাতে থাকে। চোখের সামনে দেখলাম আমার সন্তানসম একটা জলজ্যান্ত ছেলেকে তৃণমূলের লোকেরা পিটিয়ে মেরে দিল। এ জিনিস মেনে নেওয়া যায় না।”

খবর পেয়ে রক্তাক্ত সৈকতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছন মুকুল রায়ের ছেলে তথা বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়। তিনি বলেন, “বদলা নিতে গিয়ে আরএকটা মায়ের কোল খালি করার কথা আমি বলতে পারব না। তবে বদলা হবেই।”


এদিন মারামারির খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও বছর ৩৫-এর এক যুবকের মৃত্যুতে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। বিজেপির বক্তব্য, এলাকার মানুষ ফুঁসছে। যারা এই খুনের ঘটনা ঘটিয়েছে তারা পরিচিত মুখ। এরপর তাদের উপর জনরোষ আছড়ে পড়লে বিজেপির কিছু করার থাকবে না। নিহত সৈকতের দেহের ময়নাতদন্ত আগামীকাল হবে।

হালিশহরের তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিক বলেছেন, “যে কোনও মৃত্যুই দুর্ভাগ্যজনক। তবে এতে রাজনীতির রং লাগানো ঠিক নয়। পুরনো আক্রোশের জেরে খুন হয়েছেন ওই ব্যক্তি। পুলিশ তদন্ত করছে।” এই ঘটনায় গোটা হালিশহরে চরম উত্তেজনা ছড়িয়েছে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী। ছবি-সংগৃহীত।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন